আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিক ১৫ দিনের রিমান্ডে

মিয়ানমারে রয়টার্সের দুই সাংবাদিক ১৫ দিনের রিমান্ডে

মিয়ানমারে গোপনীয়তা ভঙ্গের অভিযোগে আটক রয়টার্সের দুই সাংবাদিকতে ১৫ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। ২৭ ডিসেম্বর বুধবার আদালাতে হাজির করে রিমান্ড আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

দুই সাংবাদিককে আদালতে নেওয়া হলে সেখানে তাদের পরিবারের সদস্যদের ধরে কান্না করেন। এর আগে তাদের সাথে পরিবারের সদস্যদের দেখা করতে দেওয়া হয়নি। এসময় আটক সাংবাদিকদের একজন বলেন, অন্য সাংবাদিকদের সাবধান হতে বলুন। এটা খুবই ভয়ঙ্কর, যা আমরা কোনো দিন ভুলব না।

গত ১৪ ডিসেম্বর পুলিশের আমন্ত্রণে ইয়াঙ্গুনে ৮-ব্যাটালিয়নের সদর দফতরে নৈশভোজে অংশ নিতে গিয়ে নিখোঁজ হওয়ার পরদিন দেশটির তরফ থেকে তাদের আটকের খবর নিশ্চিত করা হয়। ওয়া লো (৩১) কিঁয়া সোয়ে ও (২৭) নামের ওই দুই সাংবাদিকই মিয়ানমারের নাগরিক। তাদের সঙ্গে আটক করা হয় দুই পুলিশ সদস্যকেও। তবে ওই পুলিশ সদস্যদের আদালতে হাজির করা হয়নি। 

বার্তা সংস্থা রয়টার্সের পক্ষ থেকে বলা হয়, রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের উপর সেনাবাহিনীর নির্যাতন নিয়ে সংবাদ সংগ্রহের তারা কিছু দলিল জোগাড় করেছিলেন। সেজন্য তাদের অফিসিয়াল সিক্রেটস আইনে গ্রেফতার করা হয়। তবে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে তারা কোনো ভুল করেনি।

ব্রিটিশ উপনিবেশিক আমলে তৈরি রাষ্ট্রীয় গোপনীয়তা আইন ১৯২৩- এই আইনে সর্বোচ্চ ১৪ বছর পর্যন্ত কারদণ্ডের বিধান রয়েছে।

এর আগে গত ২৯ অক্টোবর মিয়ানমারের পার্লামেন্ট ভবনের ওপর ড্রোন উড়িয়ে ছবি তোলায় আটক করা হয় তুরস্কের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম টিআরটির  দুই সাংবাদিকসহ চারজনকে। আটক দুই বিদেশি নাগরিক ছিলেন সিঙ্গাপুরের নাগরিক ল হোন মেং ও মালয়েশীয় নাগরিক মোক চোয়। দশ দিনের পুলিশি হেফাজতের পর ১০ নভেম্বর তাদের আদালতে তোলা হলে তাদের দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত