আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জেরুসালেমে 'ট্রাম্প স্টেশন' বানাবে ইসরায়েল

জেরুসালেমে 'ট্রাম্প স্টেশন' বানাবে ইসরায়েল

জেরুসালেমের পুরনো শহরের নীচে একটি রেলওয়ে টানেল তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল। তার অংশ হিসাবে পশ্চিম দেয়ালের কাছে একটি স্টেশন তৈরি করা হবে, যার নাম হবে ট্রাম্প স্টেশন।

ইসরায়েলের পরিবহন মন্ত্রী ইয়াসরেয়েল কাটজ বলছেন, জেরুসালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেয়ায় মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানাতেই তার এই পরিকল্পনা।খবর- বিবিসির।

জেরুসালেমে পশ্চিম দেয়াল ইহুদিদের জন্য পবিত্র স্থান, যেখানে তারা প্রার্থনা করে থাকেন।

এ মাসের শুরুর দিকে জেরুসালেম নগরী ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা সারা বিশ্বে নিন্দার ঝড় তৈরি করে। জাতিসংঘের সাধারণ পরিষদে এরকম কোন স্বীকৃতি অকার্যকর ও বাতিলযোগ্য বলে একটি প্রস্তাবও গ্রহণ করা হয়।

ইসরায়েল বলছে, তেল আবিবের সঙ্গে জেরুসালেমের সংযোগ ঘটাতে দ্রুতগতির ট্রেন চলাচলের বর্ধিত অংশ হিসাবেই এই নতুন রেলওয়ে টানেলটি তৈরির পরিকল্পনা করা হচ্ছে।

এর আগে যখন হারাম আল শরিফ এবং পশ্চিম দেয়ালের নীচে খনন কাজ করে ইসরায়েল, সেই ঘটনা ফিলিস্তিনিদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি করে।

টানেল তৈরির এই পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ইউনেস্কো। জেরুসালেমের পুরনো শহরটি বিশ্ব ঐতিহ্যের অংশ হিসাবে স্বীকৃতি দিয়েছে সংস্থাটি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত