আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

বিচার ব্যবস্থার অবজ্ঞার দায়ে মুরসির আরও ৩ বছরের কারাদণ্ড

বিচার ব্যবস্থার অবজ্ঞার দায়ে মুরসির আরও ৩ বছরের কারাদণ্ড

বিচার ব্যবস্থার অবজ্ঞা করায় মিসরের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ৩ বছরের কারাদণ্ড  দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার মুরসিসহ আরো ১৯ জনকে একই মেয়াদের কারাদণ্ড দেওয়া হয়। খবর সিনহুয়া, ফক্স নিউজ।

কাতারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, কায়রো ক্রিমিনাল আদালত আরো পাঁচ জনের বিরুদ্ধে বিচার ব্যবস্থা ও বিচারকদের অপমান করায় ৩০ হাজার মিসরীয় পাউন্ড জরিমানার দণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ আছে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে মিসরের সর্বোচ্চ আপিল আদালত মুরসির একটি আপিল আবেদন খারিজ দেন। কাতারের হয়ে গোয়েন্দাবৃত্তির অভিযোগে ২৫ বছরের কারাদণ্ডের বিরুদ্ধে এই আপিল করেছিলেন তিনি।

২০১৬ সালে এক হত্যা মামলায় মুরসিকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এই বছরের মে মাসে তিন বছরের জন্য তার নাম সন্ত্রাসীদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মুরসি ২০১৩ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর থেকেই মিসরীয় কর্তৃপক্ষ মুরসির সমর্থক ও মুসলিম ব্রাদারহুডের বিরুদ্ধে দমন অভিযান পরিচালনা করছে। এই অভিযানে কয়েকশ মানুষ নিহত ও কয়েক হাজারকে কারাবন্দী করা হয়েছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত