আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইউনেসকোর সদস্যপদ প্রত্যাহার করছে ইসরায়েল

ইউনেসকোর সদস্যপদ প্রত্যাহার করছে ইসরায়েল

যুক্তরাষ্ট্রের পাশাপাশি জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো) থেকে সদস্যপদ প্রত্যাহার করে নিতে আনুষ্ঠানিক নোটিশ দাখিল করেছে ইসরায়েল।

পূর্ব জেরুজালেমে ইসরায়েলের দখলদারত্বের সমালোচনা করা এবং ২০১১ সালে ফিলিস্তিনকে পূর্ণ সদস্য হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় সাম্প্রতিক বছরগুলোতে ইউনেসকোর কড়া সমালোচনা করে আসছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

ইউনেসকোর মহাপরিচালক অদরে অজৌলায় শুক্রবার বলেছেন, ইসরায়েলের সদস্যপদ প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্তে তিনি গভীর অনুতপ্ত। তিনি আরো বলেছেন, ‘১৯৪৯ সাল থেকে ইউনেসকোর সদস্য হিসেবে শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতির জন্য নিবেদিত জাতিসংঘের এই সংস্থায় ইসরায়েলের অধিকারের জায়গা রয়েছে।’

ইউনেসকো থেকে সদস্য পদ প্রত্যাহারে অক্টোবর মাসে নোটিশ দাখিল করে ‍যুক্তরাষ্ট্র। ২০১৮ সালের ৩১ ডিসেম্বরের পর তারা আর এই সংস্থায় থাকবে না। তবে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, ইউনেসকোয় স্থায়ী পর্যবেক্ষক মিশন নিয়োগ দেবে তারা।

ইসরায়েলবিরোধী পক্ষপাতিত্বের অভিযোগ এনে এবং সংস্থার পরিচালনা নীতিমালায় মৌলিক কিছু পরিবর্তনের দাবি করে ইউনেসকো থেকে সদস্য পদ প্রত্যাহারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। এর কয়েক দিন পরে ইউনেসকোকে ‘কল্পকাহিনীর থিয়েটার’ অভিহিত করে সদস্য পদ প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত