আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রথমবারের মতো ভ্যাট চালু করল সৌদি ও আমিরাত

প্রথমবারের মতো ভ্যাট চালু করল সৌদি ও আমিরাত

তেলের দাম পড়ে যাওয়ায় রাজস্ব ঘাটতি কমাতে এই প্রথমবারের মতো মূল্য সংযোজন কর (ভ্যাট) চালু করল সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত।

দীর্ঘদিন ধরে করমুক্ত জীবন ধারণের অঙ্গিকার দিয়ে বিদেশি শ্রমিকদের তাদের দেশে কাজ করতে আসার জন্য উদ্বুদ্ধ করেছে সৌদি ও আমিরাতি সরকার। কিন্তু এখন থেকে অধিকাংশ পণ্য ও সেবা নিতে ৫ শতাংশ কর দিতে হবে সৌদি আরবে বসবাসকারী সবাইকে। ১ জানুয়ারি থেকে কর ব্যবস্থা কার্যকর হচ্ছে।

সংযুক্ত আরব আমিরাত সরকার ধারণা করছে, ভ্যাট কার্যকরের প্রথম বছর অর্থাৎ ২০১৮ সালে তারা এ খাত থেকে প্রায় ১২ বিলিয়ন দিরহাম (৩ দশমিক ৩ বিলিয়ন ডলার) রাজস্ব পাবে।

আয়কর চালুর পরিকল্পনা নেই
পেট্রোল, ডিজেল, খাদ্য, পোশাক কেনা, গ্যাস-বিদ্যুৎসহ সব ধরনের সেবা গ্রহণের রশিদ এবং হোটেল কক্ষ ভাড়া নেওয়ার ক্ষেত্রে ভ্যাট প্রযোজ্য হবে। কিন্তু চিকিৎসা, আর্থিক সেবা ও গণপরিবহনের সেবাসহ বেশ কিছু খাত ভ্যাটমুক্ত রাখা হচ্ছে।

তেলসম্পদের ওপর নির্ভরতা কমিয়ে রাজস্ব আদায়ের বিকল্প উপায় অবলম্বনের জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলসহ (আইএমএফ) বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা উপসাগরীয় দেশগুলোর প্রতি অনেক আগে থেকে আহ্বান জানিয়ে আসছে।

সৌদি আরবে বাজেটের মোট রাজস্বের ৯০ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাতের প্রায় ৮০ শতাংশ আসে তেলশিল্প থেকে। তবে উভয় দেশ সম্প্রতি তাদের কোষাগার আরো সতেজ করতে উদ্যোগ নেয়, যার ফলাফল এই ভ্যাট।

ভ্যাট চালু করা হলেও আয়কর প্রবর্তনের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে দেশ দুটির সরকার। উপসাগরীয় অন্য দেশগুলো- কাতার, বাহরাইন, ওমান ও কুয়েতও ভ্যাট চালু করতে পরিকল্পনা গ্রহণ করেছে। তবে তারা হয়তো ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করবে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত