আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতের নিয়ন্ত্রণ নিতে মুসলিমরা অধিক হারে সন্তান নিচ্ছে : বানওয়ারি লাল

ভারতের নিয়ন্ত্রণ নিতে মুসলিমরা অধিক হারে সন্তান নিচ্ছে : বানওয়ারি লাল

আগামী ২০৩০ সালের মধ্যে ভারতের নিয়ন্ত্রণ নিতে হিন্দুদের চেয়ে সংখ্যায় বেশি হওয়ার জন্য মুসলিমরা অধিক হারে সন্তান নিচ্ছে বলে মন্তব্য করে নতুন বিতর্ক উসকে দিয়েছেন রাজস্থানের বিজেপির এক এমএলএ।

রাজস্থান বিধানসভার আলওয়ার আসন থেকে নির্বাচিত বিজেপির এমএলএ বানওয়ারি লাল সিংহল মঙ্গলবার সকালে ফেসবুকে এক পোস্টে এই বিতর্কিত মন্তব্য করেছেন। খবরে বলা হয়েছে, ২৯ জানুয়ারি আলওয়ার সংসদীয় আসনে নির্বাচন হবে। নির্বাচনকে সামনে রেখে তিনি এমন মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এনডিটিভি অনলাইনের এক খবরে মঙ্গলবার এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুক পোস্টে বানওয়ারি লাল সিংহল লিখেছেন, ‘মুসলিমরা এক একজন ১২-১৪ জন করে সন্তান জন্ম দিচ্ছে... যেখানে হিন্দুরা এক-দুই জনের মধ্যে সীমাবদ্ধ থাকছে।’

তিনি আরো লিখেছেন, ‘এভাবে মুসলিমরা জনসংখ্যা বাড়াচ্ছে, ফলে হিন্দুদের অস্তিত্ব এখন হুমকিতে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীদের আসনে মুসলিমদের বসানোর জন্য এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র।’ তিনি আরো অভিযোগ করেন, ‘মুসলিমরা আইনপ্রণেতা হলে হিন্দুরা হবে দ্বিতীয় সারির নাগরিক।’

এ ধরনের মন্তব্যের কারণ কী- জানতে চাইলে বার্তা সংস্থা পিটিআই-কে তিনি বলেন, ‘অনেক চিন্তাভাবনার পর আমি এই পোস্ট লিখেছি এবং আমি তা প্রত্যাহার করব না।’ ভারতের মুসলিম জনসংখ্যা বাড়াসংক্রান্ত একটি ভিডিও দেখার পর এই পোস্ট লেখার সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন সিংহল।

এমএলএ সিংহল আরো অভিযোগ করেন, হিন্দুদের করের অর্থে গড়ে তোলা সরকারি সম্পদের অপব্যবহার করছে মুসলিম সম্প্রদায়। দুটির বেশি সন্তান না নেওয়ার জন্য আইন করার আহ্বান জানান তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত