আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইরানে বিক্ষোভের জন্য শত্রুরা দায়ী : খোমেনি

ইরানে বিক্ষোভের জন্য শত্রুরা দায়ী : খোমেনি

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের জন্য শত্রুদের দায়ী করলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খোমেনি। গত বৃহস্পতিবার থেকে বিক্ষোভ শুরু হওয়ার পর ছয়দিনের মাথায় মঙ্গলবার প্রথমবারের মতো এ ব্যাপারে মুখ খুললেন তিনি।

খোমেনি বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলোতে ইরানের শত্রুরা ইসলামিক প্রজাতন্ত্রের জন্য সমস্যা সৃষ্টি করতে অর্থ, অস্ত্র, রাজনীতি ও গোয়েন্দাবৃত্তির মতো বিভিন্ন অস্ত্র ব্যবহার করে আসছে।’

সঠিক সময় এলে চলমান এই বিক্ষোভ নিয়ে জাতির উদ্দেশে তিনি ভাষণ দেবেন বলে জানিয়েছেন খোমেনি।

নিজের দাপ্তরিক ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে খোমেনি অবশ্য কোনো বিদেশি শত্রুর নাম উল্লেখ করেননি।

তবে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানি দাবি করেছেন, এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সৌদি আরব কাজ করছে।

বৈরুতভিত্তিক আল-মায়াদিন টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শামখানি বলেছেন, ‘ইরানের কাছ থেকে অপ্রত্যাশিত জবাব পাবে সৌদি এবং এটা কতোটা গুরুতর হতে পারে তারা তা জানে।’

এদিকে, গত ছয়দিন ধরে চলা বিক্ষোভে ২২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিবিসি। এদের মধ্যে নয়জন সোমবার রাতে নিহত হয়েছে বলে জানিয়েছে ইরানের সরকারি সম্প্রচারমাধ্যম। নিহতদের মধ্যে এক শিশুও রয়েছে।

অপরদিকে তেহরান প্রদেশে পুলিশ গত কয়েকদিনে ৪৫০ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে। প্রাদেশিক উপ-গভর্নর আলি আসঘর নাসেরবাখত বলেছেন, ‘প্রায় ২০০ জনকে শনিবার, ১৫০ জনকে রোববার এবং ১০০ জনকে সোমবার গ্রেপ্তার করা হয়েছে।

প্রসঙ্গত, দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও দুর্নীতির অভিযোগে ইরানের দ্বিতীয় জনবহুল শহর মাশহাদে বৃহস্পতিবার বিক্ষোভ শুরু করেছিল বিক্ষুব্ধরা। পরে তা সরকারবিরোধী বিক্ষোভে রূপ নিয়ে সারা দেশে ছড়িয়ে পড়ে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত