আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

লালন-পালনের খরচ ফেরত দিতে ছেলেকে আদালতের নির্দেশ

লালন-পালনের খরচ ফেরত দিতে ছেলেকে আদালতের নির্দেশ

লালন-পালন ও শিক্ষিত করে তুলতে মায়ের যে অর্থ খরচ হয়েছে তা ফেরত দিতে সন্তানকে নির্দেশ দিয়েছে আদালত। পেশায় দন্ত চিকিৎসক ওই সন্তানকে ৭ লাখ ৪৪ হাজার মার্কিন ডলার দিতে তাইওয়ানের সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, ১৯৯০ সালে স্বামীর সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর লু নামের ওই নারী নিজের দুই সন্তানকে নিয়ে বাস করছিলেন। বৃদ্ধ বয়সে সন্তানদের কেউ তাকে দেখবে না এই আশঙ্কায় ভুগছিলেন লু। সন্তানরা ২০ বছরে পা দিলে তিনি তাদের সঙ্গে চুক্তি করেন যে, তারা উভয়েই তাদের আয়ের ৬০ শতাংশ মাকে দিতে বাধ্য থাকবে।

লু অভিযোগ করেছেন, সন্তানরা প্রেমের সম্পর্কে জড়ানোর পর তাকে অবহেলা করতে শুরু করে। এমনকি তাদের যেন বিরক্ত করা না হয়, সেজন্য তারা উকিল নোটিশও পাঠায়। এর পরিপ্রেক্ষিতে আট বছর আগে চুক্তি অনুযায়ী অর্থ পেতে সন্তানদের বিরুদ্ধে মামলা করেন। আপোষ করতে বড় ছেলে ইতিমধ্যে মাকে ৫০ লাখ তাইওয়ানিজ ডলার দিয়েছে। তবে ছোটে ছেলে দাবি করেছে, চুক্তির মাধ্যমে তাদের মা সন্তান পালনের যে উত্তর প্রথা তা লঙ্ঘন করেছেন। নিম্ম আদালত ছোট ছেলের পক্ষে রায় দিলে লু উচ্চ আদালতে আপিল করেন।

সুপ্রিম কোর্ট রায়ে জানিয়েছে, চুক্তিটি যখন করা হয়েছিল তখন দুই ছেলেই প্রাপ্তবয়স্ক ও চুক্তির যোগ্যতা সম্পন্ন ছিল। ৪১ বছরের চু এখন পেশায় দন্ত চিকিৎসক এবং মায়ের অর্থ ফেরত দিতে সক্ষম। তাই তাকে লালন-পালন ও শিক্ষিত করে তোলার খরচ হিসেবে ৭ লাখ ৪৪ হাজার মার্কিন ডলার মাকে দিতে হবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত