আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পারমাণবিক বোমার সুইচ নিয়ে উনের মন্তব্যের জবাব দিলেন ট্রাম্প

পারমাণবিক বোমার সুইচ নিয়ে উনের মন্তব্যের জবাব দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে সতর্ক করে বলেছেন, তার কাছে উত্তর কোরিয়ার পারমাণবিক বোমার বোতামের চেয়ে আরো বড় ও বেশি শক্তিশালী  বোতাম আছে।

মঙ্গলবার এক টুইটে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি টুইটে লেখেন, ‘‘উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন বলেছেন, ‘তার টেবিলে পারমাণবিক বোতাম সব সময় থাকে।’ তার নিঃস্ব ও অভাবি রাষ্ট্রের কেউ কি তাকে জানাবেন যে, আমার কাছেও একটা পরমাণু বোতাম আছে। কিন্তু এটা তার বোতামের চেয়ে আরো বড় ও শক্তিশালী এবং আমার বোতাম ঠিকঠাক কাজ করে।’’

কিম জং-উনের টেবিলে পারমাণবিক বোতাম আছে বলে ইংরেজি নববর্ষে একটি সতর্ক বার্তা দেওয়ার পর মঙ্গলবার এক টুইটে ট্রাম্প এ সতর্ক বার্তা দেন। তবে উনের বার্তাকে দৃষ্টিগ্রাহী করেছে আগামী মাসের পিয়ংচাংয়ের খেলায় (শীতকালীন অলিম্পিক) অংশ গ্রহণ নিয়ে সংলাপে ও আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করার বিষয়টি। উনের এ বার্তার পর মঙ্গলবার দক্ষিণ কোরিয়া ইতিবাচক সাড়া দিয়ে ৯ জানুয়ারি উচ্চপর্যায়ে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে। দুই কোরিয়ার মধ্যবর্তী যুদ্ধবিরতি গ্রাম পানমুনজম-এ বৈঠকে বসার কথা বলা হয়েছে।

তবে জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত নিকি হ্যালি সংলাপ প্রস্তাব নাকচ করে দিয়ে বলেছেন, ওয়াশিংটন কখনোই পারমাণবিক অস্ত্রধারী পিয়ংইয়ংকে গ্রহণ করবে না।

সম্প্রতি জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উত্তর কোরিয়ার বিরুদ্ধে এ যাবৎকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পরও দেশটির নেতা তাদের লক্ষ্য পূরণে অবিচল থাকার কথা জানিয়েছেন। ২০১৭ সালে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করায় কোরীয় উপদ্বীপে উত্তেজনা ছড়িয়ে পড়ে। জাপানের ভূসীমার ওপর দিয়ে জাপান সাগরে ক্ষেপণাস্ত্র ছোঁড়ায় জাপানও উদ্বিগ্ন। দক্ষিণ কোরিয়া ও জাপানকে উত্তর কোরিয়ার হাত থেকে রক্ষার জন্য সামরিক সহায়তা দেওয়ার অঙ্গিকার করেছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া উত্তর কোরিয়ার একমাত্র ঘনিষ্ট মিত্র চীনও তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞায় সমর্থন দিয়েছে। আন্তর্জাতিক বিশ্ব থেকে বিচ্ছিন্নপ্রায় দেশ উত্তর কোরিয়া কারো সহযোগিতা ছাড়াই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এককভাবে হুমকি জারি রেখেছে। কিম জং-উন পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্রের পুরো ভূখণ্ড তাদের পরমাণু বোমার আওতায় চলে এসেছে। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা তার এ হুমকি-ধমকিকে বাগাড়ম্বর বলে অভিহিত করে থাকেন। যতটা না তার চেয়েও বেশি বলে থাকে উত্তর কোরিয়া।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত