আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাষ্ট্রে মুসলমানদের সংখ্যা সাড়ে ৩৪ লাখ

যুক্তরাষ্ট্রে মুসলমানদের সংখ্যা সাড়ে ৩৪ লাখ

যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসী নিয়ে বেশ কিছুদিন ধরে বিতর্ক চলছে। এর পর অনেকেই প্রশ্ন তুলেছেন, দেশটিতে আসলে কতজন মুসলিম বাস করেন। তবে এর সরকারি জবাব নেই। কারণ যুক্তরাষ্ট্রে আদমশুমারির সময় ধর্মের ব্যাপারে প্রশ্ন করা হয় না।

তবে পিউ রিসার্চ সেন্টার নিজেরা জরিপ চালিয়ে এবং অন্য জায়গা থেকে নেওয়া তথ্যের ভিত্তিতে বলছে, যুক্তরাষ্ট্রে সব বয়সী মানুষ মিলে মোট ৩৪ লাখ ৫০ হাজার মুসলমান বসবাস করেন, যা দেশটির মোট জনসংখ্যার ১.১ শতাংশ। এটি ২০১৭ সালের হিসাব। ২০১১ সালে এই সংখ্যা ছিল সাড়ে ২৭ লাখ।

পিউ রিসার্চ সেন্টার বলছে, যুক্তরাষ্ট্রে ২০৫০ সাল নাগাদ মুসমানদের সংখ্যা বেড়ে হবে ৮১ লাখ। অর্থাৎ দেশটির মোট জনসংখ্যার ২. ১ শতাংশ হবে মুসলমান।

পিউ রিসার্চ সেন্টারের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে ইহুদীদের চেয়ে মুসলমানদের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি। এমনকি ২০৪০ সাল নাগাদ দেশটির সংখ্যাগরিষ্ঠ ধর্মালম্বীদের মধ্যে দ্বিতীয় স্থান দখল করে নেবে ইসলাম। প্রথম স্থানে থাকবেন খ্রিষ্টানরা।

জরিপে আরও দেখা যায়, মুসলিমদের সংখ্যা পুরো যুক্তরাষ্ট্র জুড়ে নয়। মুসলিমদের ঘনত্ব বেশি দেখা গেছে দেশটির ওয়াশিংটন ডিসি, নিউ জার্সি অঙ্গরাজ্যে।

এর আগে ২০০৭ সালে প্রতিষ্ঠানটির করা অপর একটি জরিপে দেখা গিয়েছিল দেশটি সাড়ে ২৩ লাখ লোক মুসলিম। এর মধ্যে প্রাপ্তবয়স্কদের সংখ্যা ১.৫ মিলিয়ন ছিল। ২০১১ সালে ছিল ২.৭৫ মিলিয়ন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত