আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

এবার গাঁজা রফতানির প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া

এবার গাঁজা রফতানির প্রতিযোগিতায় অস্ট্রেলিয়া

অস্ট্রেলিয়ার সরকার বলছে, চিকিৎসায় ব্যবহৃত গাঁজার রফতানিতে তারা শীর্ষস্থান দখল করতে চায়।

কানাডা এবং নেদারল্যান্ডস দেশের বাজারে গাঁজা বিক্রির পর এখন রফতানি শুরু করেছে। অস্ট্রেলিয়া এই দুটি দেশকে টেক্কা দিতে চায়। এজন্য তারা আইন পরিবর্তন করার পরিকল্পনা করছে।

ওদিকে উরুগুয়ে এবং ইসরাইলেরও একই রকম পরিকল্পনা রয়েছে।

ক্যান্সারের কেমোথেরাপী চিকিৎসায় রোগীর মাথা ধরা ও বমিভাব কমাতে, এইডসের রোগীর ক্ষুধা জাগাতে, এবং পুরোনো বাত ও মাংসপেশীতে ব্যথা দূর করতে ডাক্তাররা গাঁজার ব্যবহারে অনুমতি দিয়ে থাকেন।

অস্ট্রেলিয়ার স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলছেন, তাদের এই পরিকল্পনার ফলে দেশের মধ্যে রোগীরাও উপকৃত হবেন।

ঐ দেশ ২০১৬ সালেই চিকিৎসায় গাঁজার ব্যবহার আইনসিদ্ধ করেছে। তবে বিনোদনের জন্য গাঁজার ব্যবহার অস্ট্রেলিয়ায় এখনও নিষিদ্ধ।

হান্ট বলছেন, এই সিদ্ধান্তের ফলে অস্ট্রেলীয় গাঁজা চাষীরাও আর্থিকভাবে উপকৃত হবেন।

সারা বিশ্বে চিকিৎসার জন্য যে গাঁজা চাষ হয় তার অর্থকরী মূল্য ২০২৫ সাল নাগাদ ৫৫০ কোটি ডলার ছাড়িয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে গাঁজার ব্যবহারের ওপর নিষেধ্জ্ঞা তুলে নেয়া হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত