আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইরান-পাকিস্তানসহ মুসলিম দেশগুলোকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল : এরদোগান

ইরান-পাকিস্তানসহ মুসলিম দেশগুলোকে টার্গেট করেছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল : এরদোগান

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, ইরান, পাকিস্তান তথা মুসলিম বিশ্বকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তারা দেশগুলোতে অনধিকার চর্চা করছে। অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। বিভিন্ন দেশের জনগণকে পরস্পরের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিচ্ছে। এসব আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। ফ্রান্সে রাষ্ট্রীয় সফর শুরুর আগে শুক্রবার ইস্তাম্বুলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ইরাক, সিরিয়া, লিবিয়া, তিউনিসিয়া, সুদান এবং শাদেও একই রকমের হস্তক্ষেপ দেখা গেছে। এই সবগুলোই মুসলিম রাষ্ট্র।

এর আগে সাম্প্রতিক বিক্ষোভের বাস্তবতায় ইরানের শান্তি ও স্থিতিশীলতা রক্ষার প্রতি গুরুত্বারোপ করেন এরদোয়ান। বুধবার ইরানি প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে তিনি আইনশৃঙ্খলা ভঙ্গ না করতে বিক্ষোভকারীদের প্রতি রুহানির আহ্বানকে স্বাগত জানান।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু সাংবাদিকদের বলেছেন, ইসরায়েল ও আমেরিকার মদদেই ইরানে বিক্ষোভের ঘটনা ঘটছে। এই অস্থিরতার পেছনে দুইজন ব্যক্তি রয়েছেন। তাদের একজন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। অন্যজন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তুরস্ক সবসময়ই এ ধরনের বহিরাগত হস্তক্ষেপের বিরোধী।

২০১৭ সালের ২৮ ডিসেম্বর ইরানে এই বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকে কেন্দ্র করে সহিংসতায় পুলিশ কর্মকর্তাসহ অন্তত ২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন সহস্রাধিক মানুষ। বুধবার টুইটারে দেওয়া পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিক্ষোভকারীদের  সময়মতো সমর্থন দেবে।

ট্রাম্প বলেন, ‘দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে দেশ ফিরিয়ে নিতে চায় ইরানি জনগণ। যারা দুর্নীতিগ্রস্ত সরকারের কাছ থেকে দেশকে ফিরিয়ে নিতে চান তাদের জন্য অনেক সম্মান। সময় হলেই আপনারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সহায়তা পাবেন।’

টুইটারে তিনি লিখেছেন, ‘ইরানের সরকার দেশের বাইরে সন্ত্রাসীদের অর্থের যোগান দিতে গিয়ে জাতীয় সম্পদের যে অপচয় করছে তারই প্রতিবাদে দেশটির জনগণ শান্তিপূর্ণ বিক্ষোভ করছে। ইরান সরকারের উচিত জনগণের অধিকার ও বিশ্বাসের প্রতি সম্মান দেখানো। বিশ্ববাসী ইরানের ঘটনাবলী গভীরভাবে পর্যবেক্ষণ করছে।’

অন্যদিকে সন্ত্রাস দমনে ব্যর্থতার অভিযোগে পাকিস্তানে প্রায় সব সামরিক সহায়তা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। ঘোষণায় বলা হয়েছে, হাক্কানি নেটওয়ার্ক ও আফগান তালেবানের বিরুদ্ধে কার্যকরী পদক্ষেপ না নেওয়া পর্যন্ত দেশটিতে সব ধরনের সহায়তা স্থগিত থাকবে।

এর আগে পাকিস্তানকে দেওয়া সামরিক সহযোগিতার অংশ হিসেবে ২০১৬ সালের জন্য বরাদ্দকৃত সাড়ে ২২ কোটি (২২৫ মিলিয়ন) ডলার আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন জাতীয় নিরাপত্তা কাউন্সিল এনএসসি-এর মুখপাত্র বলেন, ‘২০১৬ অর্থবছরে পাকিস্তানকে ২৫৫ মিলিয়ন ডলার সামরিক সহযোগিতা দেওয়ার পরিকল্পনা আপাতত নেই যুক্তরাষ্ট্রের। প্রেসিডেন্ট (ট্রাম্প) স্পষ্ট করেই বলেছেন, যুক্তরাষ্ট্র পাকিস্তানের কাছ থেকে দেশটির জঙ্গি ও সন্ত্রাসীদের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ চায়।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত