আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইরানে বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ গ্রেপ্তার!

ইরানে বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ গ্রেপ্তার!

বিক্ষোভে উসকানি দেয়ার অভিযোগে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর প্রকাশ করেছে বেশকিছু গণমাধ্যম। তবে ইরানের পক্ষ থেকে এর সত্যতা নিশ্চিত করা হয়নি।

টাইমস অব ইসরাইল এবং সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়া আহমেদিনেজাদকে গ্রেপ্তারের খবর প্রকাশ করেছে।

আল-কুদস আল-আরাবি নামের একটি পত্রিকার বরাত দিয়ে আল-আরাবিয়া জানায়, বুশেহর শহরে আহমেদিনেজাদের দেয়া এক বক্তব্যে বিক্ষোভে উসকানির অভিযোগে তাকে শিরাজ শহর থেকে গ্রেপ্তার করা হয়।

তেহরানে ‘নির্ভরযোগ্য সূত্রের’ বরাত দিয়ে আল-কুদস আল-আরাবি জানায়, আহমেদিনেজাদকে গৃহবন্দি করতে কর্তৃপক্ষ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনির অনুমোদনের অপেক্ষায় আছে।

এদিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয়বৃদ্ধি এবং দেশের অতিমাত্রায় পররাষ্ট্রনীতিনির্ভর ভূমিকার প্রতিবাদে গত ১১ দিন ধরে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। এতে বেশ কয়েকজন নিহত এবং কয়েক হাজার গ্রেপ্তার হয়েছেন।

তবে গত চার দিন সরকারের সমর্থনে টানা বড় ধরনের সভা-সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হওয়ায় ওই বিক্ষোভ কমে এসেছে। বিক্ষোভের জন্য যুক্তরাষ্ট্রের মদদ এবং সৌদি আরবের আর্থিক প্রলোভনকে দায়ী করে আসছেন ইরানি নেতারা।

গত ডিসেম্বরে বুশেহর শহরে এক বক্তৃতায় আহমেদিনেজাদ বলেছেন, ‘ইরানে অব্যবস্থাপনা চলছে। বর্তমান প্রেসিডেন্ট হাসান রুহানি এবং তার সরকার বিশ্বাস করে, তারা ভূখণ্ড জয় করেছে আর জনগণ হলো বঞ্চিত সমাজ।’

তিনি আরো বলেন, ‘কয়েকজন বর্তমান নেতা জনগণের সমস্যা এ উদ্বেগ থেকে বিচ্ছিন্ন। তারা সমাজের বাস্তবতা সম্পর্কে কিছুই জানেন না।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত