আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

স্টকহোমে মেট্রোরেল স্টেশনে বিস্ফোরণ, একজন নিহত

স্টকহোমে মেট্রোরেল স্টেশনে বিস্ফোরণ, একজন নিহত

সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মেট্রোরেল স্টেশনে বিস্ফোরণে একজন নিহত ও অপর একজন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার সকালে রাজধানী দক্ষিণে হাডিঙ্গি এলাকার ভার্বি গার্ড স্টেশনে এ ঘটনা ঘটেছে। তবে এর সঙ্গে জঙ্গি হামলার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশের মুখপাত্র এরিক অলসন জানিয়েছেন, ৬০ বছরের এক বৃদ্ধ স্টেশনে একটি বস্তু তুলছিলেন। এসময় সেটি বিস্ফোরিত হয়। আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। এছাড়া ৪৫ বছরের এক নারী বিস্ফোরণের কারণে তার মুখে আঘাত পেয়েছেন।

বিস্ফোরণের পরপর পুলিশ স্টেশনের ওই জায়াগাটি ঘিরে ফেলে। বোমা বিশেষজ্ঞরা ঘটনার তদন্তে নেমেছেন।

দ্য এক্সপ্রেসেন ও অ্যাফনব্ল্যাডেট নামে স্থানীয় দুটি সংবাদমাধ্যমটি জানিয়েছে, বিস্ফোরিত বস্তু একটি হ্যান্ড গ্রেনেড ছিল।

তবে পুলিশের মুখপাত্র অলসন বলেছেন, ‘এটা তাড়াতাড়ি বলা সম্ভব নয়। বিশেষজ্ঞরা এখনো কাজ করছেন। হতাহত দুজন সুনির্দিষ্টভাবে হামলার লক্ষ্যবস্তু ছিলেন এ ধরণের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত