আপডেট :

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

ব্রিটিশ পার্লামেন্টে প্রতিদিন ১৬০ বার পর্নোগ্রাফি সাইটে প্রবেশচেষ্টা

ব্রিটিশ পার্লামেন্টে প্রতিদিন ১৬০ বার পর্নোগ্রাফি সাইটে প্রবেশচেষ্টা

ব্রিটিশ পার্লামেন্টের কম্পিউটারগুলো থেকে প্রতিদিন গড়ে ১৬০ বার পর্নোগ্রাফি ওয়েবসাইটগুলোতে প্রবেশের চেষ্টা করা হয়। ২০১৭ সালের শেষ দিকের এই তথ্য সোমবার প্রকাশ করেছে দেশটির প্রেস অ্যাসোসিয়েশন।

তথ্য অধিকারের আওতায় প্রেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এ সংক্রান্ত তথ্যের জন্য আবেদন করা হয়েছিল। ব্রিটিশ পার্লামেন্টের ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করেন হাউস অব কমন্সের এমপি, উচ্চকক্ষ হাউজ অব লর্ডসের লর্ড ও তাদের কর্মচারী এবং অতিথিরা।

এতে বলা হয়েছে, গত বছরের জুনে সাধারণ নির্বাচনের পর থেকে অক্টোবর পর্যন্ত ২৪ হাজার ৪৭৩ বার পার্লামেন্টের কম্পিউটারগুলো থেকে পর্নোগ্রাফি সাইটে প্রবেশের চেষ্টা করা হয়। সে হিসেবে প্রতিদিন গড়ে ১৬০ বার পর্নোগ্রাফি সাইটে প্রবেশের চেষ্টা করা হয়েছে। কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, অধিকাংশ ক্ষেত্রেই এই চেষ্টা স্বেচ্ছায় করা হয়নি।

এতে আরো বলা হয়েছে, পর্নোগ্রাফি সাইটে প্রবেশের চেষ্টা গত কয়েক বছর ধরে হ্রাস পাচ্ছে। ২০১৬ সালে ১ লাখ ১৩ হাজার ২০৮ বার চেষ্টা করলে তা ব্লক করে দেওয়া হয়ে্যেছ। এর আগের বছর অর্থাৎ ২০১৫ সালে এ সংখ্যা ছিল ২ লাখ ১৩ হাজার ২০।

পার্লামেন্টের এক মুখপাত্র বলেছেন, ‘পার্লামেন্টের কম্পিউটার নেটওয়ার্কে সব পর্নোগ্রাফি ওয়েবসাইট ব্লক করা রয়েছে। ওই সব ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা অধিকাংশ ক্ষেত্রে অনিচ্ছাকৃত। পাওয়া উপাত্তে দেখা যাচ্ছে এগুলো ছিল ওয়েবসাইটে প্রবেশের অনুরোধ, সেগুলো দেখার নয়।’

প্রসঙ্গত, ২০০৮ সালে ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডেমিয়ান গ্রিনের বিরুদ্ধে হাউজ অব কমন্সে তার কার্যালয়ের কম্পিউটারে পর্নোগ্রাফি ডাউনলোড করা ও তা দেখার অভিযোগ ওঠে। ওই অভিযোগ অস্বীকার করার পরিপ্রেক্ষিতে গত বছরের ডিসেম্বরে পদত্যাগে বাধ্য হন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত