আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

দুই দেশের বৈঠক : শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার ঘোষণা উ. কোরিয়ার

দুই দেশের বৈঠক : শীতকালীন অলিম্পিকে অংশ নেওয়ার ঘোষণা উ. কোরিয়ার

ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠেয় শীতকালীন অলিম্পিক-২০১৮-তে অংশ নিতে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তর কোরিয়া।

দুই বছর পর পানমুনজোমে অনুষ্ঠিত দুই দেশের উচ্চপর্যায়ের মধ্যে বৈঠক শেষে উত্তর কোরিয়া এ ঘোষণা দিয়েছে বলে জানিয়েছে সিউল কর্তৃপক্ষ।

উত্তর কোরিয়া জানিয়েছে, তাদের প্রতিনিধি দলে অন্যদের সঙ্গে অ্যাথলেট ও সমর্থকেরা থাকবে। দুই বছর পর প্রথম অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এ বৈঠক শেষে এ যুগান্তকারী ঘোষণা এসেছে। দক্ষিণ কোরিয়া জানায়, এই আলোচনাকে দুই দেশের সম্পর্কের উন্নয়নে কাজে লাগাবে তারা।

সিউলের প্রতিনিধি দলের প্রধান ও একীভূতকরণ উপমন্ত্রী চু হে-সাং সাংবাদিকদের জানান, উচ্চপর্যায়ের প্রতিনিধি দল, জাতীয় অলিম্পিক কমিটির প্রতিনিধি, অ্যাথলেট, সমর্থক, সাংস্কৃতিক কর্মী, পর্যবেক্ষক, তাইকোয়ানদো দল ও সাংবাদিক পাঠানোর প্রস্তাব করেছে উত্তর কোরিয়া।

২০১৫ সালের আলোচনার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। উত্তর কোরিয়া পারমাণবিক পরীক্ষা চালানো এবং রকেট নিক্ষেপ করার পর উত্তর কোরিয়ার কায়েসং ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সের একটি যৌথ প্রকল্প বন্ধ করে দেয় সিউল। এরপর দুই দেশের সম্পর্কে ভাঙন ধরে। এ ঘটনার পর টেলিফোন লাইন কেটে দেওয়াসহ সিউলের সঙ্গে উত্তর কোরিয়া সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত