আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সামরিক আলোচনায় বসতে রাজি দুই কোরিয়া

সামরিক আলোচনায় বসতে রাজি দুই কোরিয়া

সামরিক আলোচনায় বসতে সম্মত হয়েছে উত্তর ও দক্ষিণ কোরিয়া। মঙ্গলবার উভয় দেশের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে।

দুই বছরেরও বেশি সময় পর উত্তর ও দক্ষিণ কোরিয়ার কর্মকর্তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো। ১১ ঘন্টা ধরে চলা বৈঠকে সংঘাত এড়াতে নিজেদের মধ্যে আলোচনায় সম্মত হন দুই দেশের কর্মকর্তারা।

পৃথক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার একত্রিকরণ মন্ত্রণালয় জানিয়েছৈ, কোরীয় উপদ্বীপে উত্তেজনা এড়াতে উত্তর কোরিয়াকে বৈরী কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে দক্ষিণ কোরিয়া। উত্তর কোরিয়া এতে সম্মত হয়েছে এবং জানিয়েছে আঞ্চলিক শান্তি নিশ্চিত করতে হবে।

এর আগে মঙ্গলবার সকালে জানানো হয়েছিল, ফেব্রুয়ারিতে দক্ষিণ কোরিয়ার পিয়ংচ্যাংয়ে হতে যাওয়া শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়া অংশগ্রহণ করবে। এর জন্য পিয়ংইয়ংয়ের কয়েকজন শীর্ষ কর্মকর্তার ওপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য তুলে নেওয়া হবে।

দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা জানিয়েছেন, দুই কোরিয়ার মধ্যে উত্তেজনা প্রশমনের জন্য অলিম্পিক একটা বড় সুযোগ।

২০১৫ সালের ডিসেম্বরে সর্বশেষ দুই কোরিয়ার মধ্যে বৈঠক  হয়েছিল। সাম্প্রতিক বছরগুলোতে পিয়ংইয়ংয়ের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষার প্রতিক্রিয়ায় কেয়াসং শিল্প এলাকার একটি যৌথ অর্থনৈতিক প্রকল্প বাতিল করে সিউল। এরপরই দুই কোরিয়ার সম্পর্কে অবনতি ঘটে। ওই সময় উত্তর কোরিয়া দক্ষিণের সঙ্গে টেলিফোনসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেয়। সম্প্রতি শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণে দেশটির শীর্ষনেতা কিম জং উনের আগ্রহের পর উত্তেজনা খানিকটা কমে আসার সম্ভাবনা তৈরি হয়। কিমের ভাষণের পর দুই কোরিয়ার মধ্যে টেলিফোন হটলাইন ফের চালু হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত