আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মহাকাশে গিয়ে উচ্চতা বাড়ল নভোচারীর!

মহাকাশে গিয়ে উচ্চতা বাড়ল নভোচারীর!

জাপানের এক নভোচারী জানিয়েছেন, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তিন সপ্তাহ থাকার পর তার উচ্চতা ৯ সেন্টিমিটার (৩.৫ ইঞ্চি) বেড়ে গেছে। অবশ্য পরে দ্বিতীয় টুইটে তিনি জানিয়েছেন, ৯ নয় বরং ২ সেন্টিমিটার বেড়েছে তার উচ্চতা।

সোমবার নিজের টুইটার পেজে নরিশিগে কানাই লিখেছিলেন তিনি এখন ভয় পাচ্ছেন জুনে ভূপৃষ্ঠে ফেরার সময় রাশিয়ার সয়্যূজ নভোযানে তিনি আঁটবেন কিনা।

মহাকাশে যাওয়ার পর নভোচারীদের উচ্চতা গড়ে দুই থেকে পাঁচ সেমি বেড়ে যায়। মহাকাশে মাধ্যাকর্ষণ শক্তির অভাবে মানুষের মেরুদণ্ডের হাড় প্রসারিত হওয়ায় এই উচ্চতা বাড়ে। তবে পৃথিবীতে ফেরার পর সেই বাড়তি উচ্চতা কমে নভোচারী স্বাভাবিক উচ্চতায় ফিরে আসেন।

নরিশিগে লিখেছিলেন, ‘সবাইকে সুপ্রভাত। আজ আমি একটি বড় ঘোষণা দিতে চাই। মহাকাশে আমাদের উচ্চতা মাপা হয়েছে। ওয়াও, আমি ৯ সেন্টিমিটার লম্বা হয়ে গেছি। আমি যেন লতার মত বেড়ে গেছি। স্কুলের পর এমন হয়নি। আমার ভয় হচ্ছে ফেরার সময় সয়্যূজে আমি আঁটবো কিনা।’

নরিশিগের এই টুইটের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়ে যায়।

বুধবার দ্বিতীয় আরেকটি টুইটে নরিশিগে জানিয়েছেন, আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের রুশ কমান্ডার আন্তন শ্যকাপলিরভ এতে সন্দেহ করলে তিনি ফের উচ্চতা মাপেন এবং দেখতে পান ৯ নয় বরং ২ সেন্টিমিটার উচ্চতা বেড়েছে।

তিনি লিখেছেন, ‘তাই এটা ছিল মাপার ভুল? কিন্তু দেখা যাচ্ছে অনেকে এটা নিয়ে কথা বলছেন। আমার মেরুদন্ডে কোনো ব্যাথা নেই এবং আমার ঘাড় ও কাঁধের ব্যাথা চলে গেছে। তাই আমার কাছে মনে হয়েছিল আমি ৯ সেন্টিমিটার লম্বা হয়ে গেছি। ফ্লাইট কমান্ডার শ্যকাপলিরভ বিষয়গুলো জানতেন, তিনি বেশ অভিজ্ঞ।’

আগের টুইটের জন্য ক্ষমা প্রার্থণা করে নরিশিগে লিখেছেন, ‘এ ধরণের ভুয়া সংবাদ দেওয়ার জন্য আমি দুঃখিত।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত