আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

ম্যানহাটন হামলায় বাংলাদেশি আকায়েদকে দায়ী করেছে আদালত

ম্যানহাটন হামলায় বাংলাদেশি আকায়েদকে দায়ী করেছে আদালত

পুলিশের হাতে আটক আহত আকায়েদ। ফাইল ফটো।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটন বাস টার্মিনালে হামলার জন্য বাংলাদেশি তরুণ আকায়েদ উল্লাহকে দায়ী করেছেন স্থানীয় আদালত।

এনবিসি নিউজ জানায়, ব্রুকলিনে বসবাসকারী এই ট্যাক্সি ড্রাইভারের আমৃত্যু কারাদণ্ড হবার সম্ভাবনা রয়েছে।

ম্যানহাটনের পোর্ট অথরিটি বাস টার্মিনালে গত ১১ ডিসেম্বর সকালের ব্যস্ত সময়ে বিস্ফোরণ ঘটে। এতে আকায়েদসহ চারজন আহত হন।

এরপর আহতাবস্থাতেই আকায়েদকে আটক করে নিউইয়র্ক পুলিশ। তাদের দাবি, ওই হামলার ঘটনায় তিনি জড়িত। তিনি শরীরে বাধা বোমার বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালান।

হামলার আগে বাংলাদেশি বংশোদ্ভূত আকায়েদ সামাজিকমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছিলেন।

এতে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে লিখেছিলেন, ট্রাম্প তুমি তোমার জাতিকে রক্ষা করতে ব্যর্থ।

হামলার পরের দিন প্রসিকিউটররা আকায়েদের বিরুদ্ধে বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীকে সহায়তা প্রদান, জনসমাগমে ব্যাপক বিধ্বংসী অস্ত্র ব্যবহার ও বোমা হামলার অভিযোগ আনে।

কৌঁসুলিরা গেওফেরি বেরম্যান বলেছেন, আকায়েদের লক্ষ্যটি স্পষ্ট। ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের দ্বারা প্রভাবিত হয়ে নিউইয়র্কের প্রাণ কেন্দ্রে এমন হামলার চেষ্টা চালায় সে।

২৭ বছর বয়সী এই তরুণের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সন্দ্বীপে। ২০১১ সালের ফেব্রুয়ারি মাসে বাবা-মায়ের সঙ্গে সে যুক্তরাষ্ট্রে যায়। পরে স্থায়ী মার্কিন নাগরিক হিসেবে নিউইয়র্কের ব্রুকলিনে বসবাস করতে শুরু করে।

গত বছরের ১০ জুন সন্তানের জনক হন আকায়েদ। সন্তান হওয়ার খবর পেয়ে গত ১৮ সেপ্টেম্বর দেশে এসেছিলেন তিনি। প্রায় এক মাস অবস্থানের পর ২২ অক্টোবর সে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যান। এর আগে ২০১৬ সালের জানুয়ারি মাসে আকায়েদ দেশে এসে বিয়ে করেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত