আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

মিয়ানমারে দফায় দফায় ভূমিকম্প

মিয়ানমারে দফায় দফায় ভূমিকম্প

ফাইল ফটো

মিয়ানমারের বৃহত্তম শহর ইয়াঙ্গুনে কয়েক দফা ভূমিকম্পের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে তিন দফায় আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল যথাক্রমে ৬, ৫ দশমিক ৩ ও ৫ দশমিক ২। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে শুক্রবার ওয়াশিংটন পোস্ট জানিয়েছে।

কয়েকজন স্থায়ী বাসিন্দা জানিয়েছেন, তাদের ছয়তলা ভবনটি তিনবার কেঁপে উঠেছিল। সবচেয়ে শক্তিশালী কম্পনটি এক মিনিট স্থানীয় হয়েছিল।

এসউই এসউই মিন্ট নামে এক বাসিন্দা বলেছেন, ‘আমরা ঘুমিয়েছিলাম। ভবনটি তীব্রভাবে নড়ছিল, আতঙ্কে আমরা সবাই ঘুম থেকে জেগে উঠি।’

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, প্রথম কম্পনটি অনুভূত হয়েছিল রাত ১টার সময়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। আর এর কেন্দ্র ছিল ইয়াঙ্গুন থেকে ১৭২ কিলোমিটার উত্তরে। প্রথম ভূমিকম্পটি আঘাত হানার ২০ মিনিটের মধ্যে ৫ দশমিক ৩ ও ৫ দশমিক ২ মাত্রার দুটি ভূমিকম্প আঘাত হানে।

মিয়ানমার সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত কোনো গুরুতর ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত