আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইমিগ্র্যান্টদের নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য

ইমিগ্র্যান্টদের নিয়ে ট্রাম্পের অশালীন মন্তব্য

অভিবাসীদের নিয়ে অশালীন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । হাইতি, এল সালভেদর ও আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসীদের দিকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘আমরা কেন নোংরা দেশগুলো থেকে আসা এই লোকদের থাকতে দিচ্ছি?’

বৃহস্পতিবার ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের আইনপ্রণেতারা অভিবাসন বিষয়ে একটি দ্বিপাক্ষিক চুক্তির জন্য ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে আলোচনার জন্য যান। এসময় হাইতিসহ আফ্রিকার দেশগুলোর অভিবাসীদের প্রসঙ্গ উঠলে ট্রাম্প এ মন্তব্য করেন।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, নরওয়ের মতো দেশগুলো থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসন প্রত্যাশী বেশি করে আনা উচিৎ বলে ট্রাম্প এসময় আইনপ্রণেতাদের পরামর্শ দেন। এছাড়া ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে এশীয় দেশগুলোর অভিবাসীদের ভূমিকা বেশি। তাই তিনি এশীয় দেশগুলো থেকে অভিবাসী আনার পথ প্রশস্ত করতে চান।
হাইতির প্রসঙ্গ উঠতেই ট্রাম্প বলেন, ‘আমাদের হাইতির লোক কেন এতো বেশি লাগবে। তাদেরকে বের করে দিন।’

হোয়াইট হাউজ অবশ্য ট্রাম্পের এই মন্তব্য অস্বীকার করেনি। হোয়াইট হাউজের মুখপাত্র রাজ শাহ বলেছেন, ‘ ওয়াশিংটনের কিছু রাজনীতিবিদ বিদেশি দেশগুলোর পক্ষ অবলম্বন করা বেছে নিয়েছেন। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার লোকদের জন্য লড়াই করবেন।’

এলএবাংলাটাইমস/আই/এলআরটি



শেয়ার করুন

পাঠকের মতামত