আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সৌদিতে প্রথমবারের মতো ফুটবল মাঠে নারী দর্শক

সৌদিতে প্রথমবারের মতো ফুটবল মাঠে নারী দর্শক

সৌদি আরবে প্রথমবারের মতো ফুটবল মাঠে নারীদের উপস্থিতি দেখা গেল শুক্রবার। সৌদি আরবে পেশাদার ফুটবল লিগের খেলায় এদিন মাঠে বসে ফুটবল খেলা দেখলেন নারী দর্শকেরা। রাজধানী রিয়াদসহ জেদ্দা ও দাম্মাম নগরে মেয়েদের জন্য এ ব্যবস্থা করা হয়েছিল।

বিবিসি অনলাইনের খবরে জানানো হয়, শুক্রবার প্রথমবারের মতো মাঠে বসে ফুটবল খেলা দেখছে সৌদি নারীরা। নারীদের স্বাধীন চলাফেরায় যেসব বিধিনিষেধ রয়েছে, ধীরে ধীরে তা তুলে নেওয়া হচ্ছে। মাঠে বসে খেলা দেখতে পারার সুযোগ দেওয়া এরই অংশ। তবে দর্শক হিসেবে আসা ওই নারীদের অবশ্যই আপাদমস্তক ঢাকা থাকতে হবে। পোশাক হতে হবে দৃষ্টিগ্রাহ্য ঢিলেঢালা।

রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে আল-আহলি ও আল-বাতিনের মধ্যে অনুষ্ঠেয় ফুটবল ম্যাচটি মাঠে বসে নারী দর্শকেরা উপভোগ করেন। শনিবার ও ১৮ জানুয়ারি বৃহস্পতিবার আরও দুটি ম্যাচে নারী দর্শকদের আমন্ত্রণ জানানো হয়েছে। শনিবারের খেলাটি হবে জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে। আল-হিলাল ও আল-ইত্তিহাদের মধ্যে হবে এই খেলা। ১৮ জানুয়ারির ম্যাচটি হবে দাম্মামের প্রিন্স মোহাম্মদ বিন ফাহাদ স্টেডিয়ামে। আল-ইত্তিহাদ ও আল-ফায়সালির মধ্যে হবে খেলাটি।

স্টেডিয়ামে নারীর জন্য আলাদা একটি অংশ বরাদ্দ রাখা হয়েছে। পুরুষ অভিভাবক ছাড়া যেসব নারী আসবেন, তারাই সেখানে বসবেন। পুরুষ দর্শকদের আসনের চেয়ে দূরে শিশুসদস্যদের সঙ্গে বসে তারা খেলা উপভোগ করতে পারবেন। স্টেডিয়ামের ক্যাফে ও রেস্টুরেন্টেও নারীদের জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছে।

সৌদি যুবরাজ প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সামাজিক সংস্কার কর্মসূচির অংশ হিসেবে নারীদের ওপর থেকে কিছু ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নেওয়া হয়েছে। দেশে পরিবর্তন আনতে সালমান ‘ভিশন ২০৩০’ কর্মসূচি ঘোষণা করেছেন। এতে নারীদের আরেকটু স্বাধীনতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছরের সেপ্টেম্বরে নারীদের গাড়ি চালানোর ওপর নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটি। ওই মাসেই সৌদি আরবের জাতীয় দিবস উদ্যাপন অনুষ্ঠান প্রথমবারের মতো স্টেডিয়ামে বসে দেখার সুযোগ পান সৌদি নারীরা। গত বছরের ৬ ডিসেম্বর রিয়াদে নারীদের জন্য প্রথমবারের মতো কনসার্টের আয়োজন করা হয়।

এ ছাড়া এই সপ্তাহে সৌদি আরব প্রথমবারের মতো নারীদের স্কোয়াশ টুর্নামেন্টেরও আয়োজন করছে।

গত বছরের নভেম্বরে দেশটি বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথমবারের মতো বাস্কেটবল টুর্নামেন্টের আয়োজন করে। জেদ্দায় আয়োজিত ওই টুর্নামেন্টে অংশ নেন তিন হাজার নারী।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত