আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বাংলাদেশে চাল রপ্তানি করে ভারতের রেকর্ড

বাংলাদেশে চাল রপ্তানি করে ভারতের রেকর্ড

২০১৭ সালে ভারত যে পরিমাণ চাল রপ্তানি করেছে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। ২২ শতাংশ বেড়ে চাল রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ টন। এক্ষেত্রে বাংলাদেশই বড় ভূমিকা রেখেছে। বাংলাদেশ প্রচুর পরিমাণে চাল আমদানি করায় ভারতের রপ্তানির এই রেকর্ড তৈরি হয়েছে।

ভারতের চাল রপ্তানিকারকরা জানান, ২০১৭ সালে বাংলাদেশ বেশি চাল কেনার কারণে ২২ শতাংশ রপ্তানি বৃদ্ধি পেয়ে মোট রপ্তানির পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ২৩ লাখ টন। ২০১৪ সালে এর পরিমাণ ছিল ১ কোটি ১৫ লাখ টন, সেটিও ভারতের রেকর্ড ছিল। ২০১৭ সালে বাংলাদেশের চাল ক্রয়ের কারণে ভারতের অ-বাসমতির চালের রপ্তানি বেড়েছে ৩৮ শতাংশ।

অন্ধ্র প্রদেশের ব্যবসায়িক প্রতিষ্ঠান শ্রী ললিতা ট্রেডার্সের স্বত্বাধিকারী এম অধিশঙ্কর জানান, ২০১৭ সালে বাংলাদেশ প্রচুর চাল ক্রয় করেছে, ফলে ভারত চাল রপ্তানিতে রেকর্ড করতে সক্ষম হয়েছে। 

২০১৭ সালে বন্যার কারণে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় এবং আমদানি শুল্ক কমানোর কারণে বাংলাদেশ ভারত থেকে রেকর্ড পরিমাণ চাল আমদানি করে বলে জানিয়েছেন বাংলাদেশের খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক  বদরুল হাসান।

বদরুল হাসান বলেন, বাংলাদেশ ভারত থেকে ২৪ লাখ টন চাল আমদানি করেছে, যা মোট আমদানির ৮০ শতাংশ। আমদানি শুল্ক কমা এবং বন্যার কারণে বাংলাদেশ ভারত থেকে এই পরিমাণ চাল আমদানি করেছে। বোরো ধান না কাটা পর্যন্ত ভারত থেকেই চাল আমদানি করতে হবে।

তিনি আরও জানান, এতো চাল আমদানি করার পরেও বাংলাদেশে চালের দাম বেড়েছে, যা কৃষকদের ধান চাষে উৎসাহিত করবে।

সর্বভারতীয় চাল রপ্তানিকারক সমিতির সভাপতি বিজয় সেতিয়া জানান, ২০১৮ সালে ভারতের চাল রপ্তানির পরিমাণ বাড়বে নাকি কমবে সেটা নির্ভর করছে অ-বাসমতি চাল রপ্তানির ওপর। এছাড়া বাসমতি চাল রপ্তানির পরিমাণ ৪০ লাখ টনের কাছাকাছি থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও জানান, গত বছর আফ্রিকার দেশগুলো থাইল্যান্ড থেকে চাল ক্রয় করেছে। কিন্তু বাংলাদেশ ও শ্রীলঙ্কার মতো প্রধান বাজারের ক্ষেত্রে থাইল্যান্ডের চেয়ে সুবিধাজনক অবস্থানে আছে ভারত।

দীর্ঘদিন ধরে ভারত উত্তর-পূর্ব এশিয়া ও আফ্রিকায় অ-বাসমতি চাল এবং মধ্যপ্রাচ্য, আমেরিকা ও ব্রিটেনে উচ্চমানের বাসমতি চাল রপ্তানি করে আসছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত