আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ম্যানহাটনে হামলা : আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন বাংলাদেশি আকায়েদ

ম্যানহাটনে হামলা : আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন বাংলাদেশি আকায়েদ

নিউইয়র্কের ম্যানহাটনে গত ডিসেম্বরে পাতালপথে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার করা বাংলাদেশি যুবক আকায়েদ উল্লাহ আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন। গত বৃহস্পতিবার নিউইয়র্কের ম্যানহাটনের আদালতে শুনানিতে তিনি এ দাবি করেন।

এর আগের দিন একজন গ্র্যান্ড জুরি আকায়েদ উল্লাহর বিরুদ্ধে ওই সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযোগ গঠন করেছিলেন।

আকায়েদ উল্লাহর বিরুদ্ধে আনা অভিযোগের ওপর ম্যানহাটনের ফেডারেল আদালতে বৃহস্পতিবার শুনানি হয়। এ সময় আকায়েদকে (২৭) বিচারক রিচার্ড সুলিভান আত্মপক্ষ সমর্থন করতে বললে তিনি বলেন, ‘এই মুহূর্তে, দোষী নই।’

ওই আদালতে বুধবার আকায়েদ উল্লাহর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে বিদেশি সন্ত্রাসী সংগঠনকে সহায়তা, ব্যাপক ধ্বংসাত্মক অস্ত্র ব্যবহার ও গণপরিবহন ব্যবস্থায় সন্ত্রাসী হামলা চালানো। অভিযোগ প্রমাণিত হলে তাঁর যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

গত ১১ ডিসেম্বর ম্যানহাটনের টাইম স্কয়ার সাবওয়ে স্টেশন থেকে বাস টার্মিনালে যাওয়ার পাতালপথে ওই বোমা বিস্ফোরণ হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে আকায়েদকে গ্রেপ্তার করা হয়। বিস্ফোরণে তিনি গুরুতর আহত ও তিনজন পথচারী সামান্য আহত হন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত