আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ভারতের মুম্বাইয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত

ভারতের মুম্বাইয়ে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ জন নিহত

ভারতে মুম্বাইয়ের কাছে একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন নিখোঁজ রয়েছেন।

কর্মকর্তারা বলছেন, শনিবার রাষ্ট্র নিয়ন্ত্রিত তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশনের (ওএনজিসি) হেলিকপ্টারটি বিধ্বস্ত হলে এই ঘটনা ঘটে।

ওই হেলিকপ্টারটিতে দুই পাইলট ও ওএনজিসির পাঁচ কর্মকর্তা ছিল। মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ের জুহু বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই ওই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

ভারতীয় নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ওএনজিসির এক শীর্ষ কর্মকর্তা রয়েছেন।

এ সময় হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ও লাইফ জ্যাকেটও উদ্ধার করা হয়েছে বলে তিনি জানান।

নৌবাহিনীর কর্মকর্তারা জানাচ্ছেন, ওই মৃতদেহগুলো মুম্বাইয়ে ওএনজিসি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে।

তারা বলছেন, রাষ্ট্রীয় পাওয়ান হ্যানস কোম্পানির হেলিকপ্টারটি জুহু বিমানবন্দর থেকে স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে উড্ডয়ন করে। তবে ১৫ মিনিট পরই মুম্বাইয়ে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

এরপরই মূলত কোস্ট গার্ড ও নৌবাহিনী নিখোঁজ হেলিকপ্টার উদ্ধারে অভিযান শুরু করে। ধারণা করা হচ্ছে, মুম্বাই উপকূল থেকে ৫৫ কিলোমিটার দূরে যাওয়ার পর হেলিকপ্টারটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

খবরে বলা হচ্ছে, হেলিকপ্টারটি মুম্বাইয়ের ১৭৫ কিলোমিটার উত্তর-পশ্চিমাঞ্চলীয় একটি তেল ক্ষেত্রে যাচ্ছিল।

এদিকে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে এয়ারক্রাফট অ্যাকসিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরোকে (এএআইবি) তদন্তের নির্দেশ দিয়েছে ভারতের বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়।

অন্যদিকে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এটিকে তেল ও প্রাকৃতিক গ্যাস করপোরেশনের (ওএনজিসি) জন্য বেদনাদায়ক ঘটনা হিসেবে অভিহিত করেছেন।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত