আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আমি বর্ণবাদী নই : ট্রাম্পের দাবি

আমি বর্ণবাদী নই : ট্রাম্পের দাবি

আফ্রিকান জাতিসমূহকে ‘নোংরা’ বলে বর্ণনা করার পর যে সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তার পরিপ্রেক্ষিতে তিনি দাবি করেছেন, ‘আমি বর্ণবাদী নই।’

অভিবাসন সংস্কার নিয়ে গত সপ্তাহে ওভাল অফিসে দ্বিদলীয় বৈঠকের সময় আফ্রিকান জাতিসমূহকে বোঝাতে তিনি ‘সিথহল’ শব্দটি ব্যবহার করেন। সিথহল শব্দের অর্থ ‘চরম নোংরা বা নীচ’।

আফ্রিকানদের এভাবে আক্রমণের পর এবার তিনি সাংবাদিকদের উদ্দেশে বললেন, ‘আমি বর্ণবাদী নই। আপনারা সাক্ষাৎকার নিয়েছেন, এমন ব্যক্তিদের মধ্যে আমিই সবচেয়ে কম বর্ণবাদী।’

ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগের বিষয়টি এই প্রথম সরাসরি প্রত্যাখ্যান করলেন তিনি। রোববার রাতে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে হোয়াইট হাউসের প্রেস পুলের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ প্রত্যাখ্যান করেন তিনি।

বৃহস্পতিবার উভয় দলের আইনপ্রণেতারা প্রস্তাবিত দ্বিদলীয় অভিবাসন সংস্কার চুক্তি নিয়ে আলোচনার সময় ট্রাম্প বিতর্কিত ওই মন্তব্য করেন। ওই দিন বৈঠকের সময় ট্রাম্প বলেছিলেন, ‘নোংরা দেশগুলো থেকে লোকজনকে কেন আমরা আমাদের দেশে থাকতে দিচ্ছি?’

অবশ্য ট্রাম্প দাবি করেছেন, সেদিন তিনি যেসব কথা বলেছিলেন, সেসব কঠিন ছিল। কিন্তু গণমাধ্যমও তার কথা ভুলভাবে উপস্থাপন করেছে। তবে সিনেটর ডিক ডারবিন দাবি করেছেন, ওই বৈঠকে ট্রাম্প অশালীন ভাষা ব্যবহার করেছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত