আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ক্যালিফোর্নিয়ায় শেকল দিয়ে বেঁধে রাখা ১৩ সন্তানকে উদ্ধার করল পুলিশ

ক্যালিফোর্নিয়ায় শেকল দিয়ে বেঁধে রাখা ১৩ সন্তানকে উদ্ধার করল পুলিশ

১৩ সন্তানকে শেকল দিয়ে বেঁধে রাখেন অ্যালেন টারপিন ও তার স্ত্রী লুইসি আন্না টারপিন

ক্যালিফোর্নিয়ায় ১৩ সন্তানকে শেকল দিয়ে ঘরে বেঁধে রাখার অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজ বাড়িতে ডেভিড অ্যালেন টারপিন ও তার স্ত্রী লুইসি আন্না টারপিন তাদের সন্তানদের বিছানার সঙ্গে শেকল ও তালা দিয়ে বেঁধে রেখেছিলেন।

রিভারসাইড শেরিফের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, ক্যালিফোর্নিয়ার রাজধানী লস অ্যাঞ্জেলেসের ৯৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পেরিস শহরে ওই দম্পতির বাড়ি। তাদের সন্তানদের বয়স দুই থেকে ২৯ বছরের মধ্যে। সোমবার তাদের মধ্যে একজন সেখান থেকে পালিয়ে পুলিশের জরুরি নম্বরে ফোন দেয়। ওই বাড়ির ভেতরে সেলুলার ডিভাইস থেকে নম্বরটি পেয়েছিল সে।

১০ বছর বয়সি অত্যন্ত রুগ্ন ওই শিশুটি জানায়, তার ১২ জন ভাইবোনকে তাদের বাবা-মা বেঁধে রেখেছেন। পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে দেখে অন্ধকার ও দুর্গন্ধযুক্ত পরিবেশে বিছানার সঙ্গে তাদের শেকল ও তালা দিয়ে বেঁধে রাখা হয়েছে। তবে কেন তাদের বেঁধে রাখা হয়েছে এর উত্তরে বাবা-মা সুস্পষ্ট যৌক্তিক কোনো কারণ দেখাতে পারেননি।

পুলিশ জানায়, ১৮ থেকে ২৯ বছরের সাতজনকে এভাবে বেঁধে রাখতে দেখে তারা খুবই অবাক হয়েছেন। তারা অপুষ্টিতে ভুগছে এবং তাদের অপরিষ্কার রাখা হয়েছে। বর্তমানে তাদের সবাইকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত