আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

মুসলিম শিশুদের মসজিদে যাওয়ায় নিষেধাজ্ঞা চীনের

মুসলিম শিশুদের মসজিদে যাওয়ায় নিষেধাজ্ঞা চীনের

শীতকালীন ছুটিতে শিশুদের মসজিদে না পাঠাতে চীনের গানসু প্রদেশের লিনসিয়াই জেলার সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ধর্মীয় শিক্ষার ওপর নিয়ন্ত্রণ আনতেই কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। অনলাইনে শিক্ষা ব্যুরোর পোস্ট করা একটি নোটিসের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

লিনসিয়াই জেলার  মুসলমানরা হুই উপজাতির। মুসলমান শিশুরা যাতে শীতকালীন ছুটিতে ধর্মগ্রন্থ পাঠ করা শিখতে না পারে সেজন্য তাদেরকে ওই সময় মসজিদে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

জেলা শিক্ষা ব্যুরো জানিয়েছে, শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে অথবা উপাসনালয়েও ধর্মগ্রন্থ থেকে কোনো কিছু পাঠ করতে পারবে না। রাজনৈতিক আদর্শ ও প্রচারণাকে আরো শক্তিশালী করতে এ বিষয়ে নজর রাখার জন্য সব শিক্ষার্থী ও শিক্ষকদের প্রতি নির্দেশও দেওয়া হয়েছে ।

রয়টার্স জানিয়েছে, নোটিসের সত্যতা নিরপেক্ষ কোনো সূত্র থেকে যাচাই করা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে লিনসিয়াইয়ের শিক্ষা ব্যুরো দপ্তরে ফোন করা হলে এক ব্যক্তি ফোন লাইনে ধরে রাখেন। পরে এক নারী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

নোটিসের ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন চাইনিজ একাডেমি অব সোশ্যাল সায়েন্টিস্টসের সদস্য মার্ক্স তাত্ত্বিক শি উই। তিনি সরকারের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত