আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

বিশ্বের প্রথম ‘পানিহীন’ শহর!

বিশ্বের প্রথম ‘পানিহীন’ শহর!

পর্যটকদের অন্যতম আকর্ষণীয় স্থান দক্ষিণ আফ্রিকার কেপ টাউন শহর শতাব্দীর ভয়াবহতম খরার মুখে আগামী এপ্রিল মাসের মধ্যে পানিহীন হয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জরুরি সেবার আওতায় সরকারের বরাদ্দকৃত পানি পেতে হয়তো শিগগিরই দীর্ঘ লাইনে দাঁড়াতে হবে কেপ টাউনের বাসিন্দাদের। শহর কর্তৃপক্ষ আশঙ্কা করছে, বিকল্প পানির উৎস বের করতে না পারলে ২২ এপ্রিলের মধ্যে পানি পাবে না লোকজন। ২২ এপ্রিলকে ‘শূন্য দিবস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর আগেই পানি প্রাপ্তির বিকল্প উৎসের সন্ধানে রয়েছে কর্তৃপক্ষ। এ জন্য পানির উৎস লবণ মুক্ত করা ও ভূগর্ভস্থ পানি তোলার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।

কেপ টাউনে প্রতিবছর প্রায় ২০ লাখ পর্যটক আসে। বালিময় সাদা সৈকতে স্নান করা বা পার্শ্ববর্তী আঙুর খেতে গিয়ে মদ পান করা পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ। ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নামে আন্তর্জাতিক সংগঠনের তথ্যানুযায়ী, গত বছর পর্যটন খাত থেকে দক্ষিণ আফ্রিকা আয় করেছে ৩৩ বিলিয়ন ডলার, যা তাদের মোট বাজেটের ৯ শতাংশ।

কেপ টাউন পৌরসভার পানিবিষয়ক কমিটির সদস্য ও কাউন্সিলর থানথিয়া লিমবার্গ জানিয়েছেন, ‘বর্তমান হারে পানি ব্যবহার করতে থাকলে শূন্য দিবস হবে ২২ এপ্রিল।’ অর্থাৎ ২২ এপ্রিলের পর শহরের পানি উৎস নিঃশেষ হয়ে যাবে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত