আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

রাখাইনে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৭

রাখাইনে বিক্ষোভে পুলিশের গুলি, নিহত ৭

মিয়ানমারের রাখাইন রাজ্যে পুলিশের গুলিতে সাত বিক্ষোভকারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ১২ জন। মঙ্গলবার রাতে আরাকান রাজ্যের পতন দিবস উপলক্ষে জড়ো হওয়া বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ গুলিবর্ষণ করলে এ ঘটনা ঘটে।

রাখাইন রাজ্য সরকারের সেক্রেটারি টিন মায়ুং সউয়ি জানিয়েছেন, রাখাইনের উত্তরাঞ্চলীয় মারাউক ইউ শহরে মঙ্গলবার রাতে আরাকান রাজ্যের পতন দিবস উপলক্ষে বিক্ষোভকারীরা জড়ো হয়েছিল। দিবসটি উদযাপন বন্ধে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছিল তারা।

সউয়ি জানান, আরাকান রাজ্যের পতন দিবস উদযাপন শেষে প্রায় চার হাজার বিক্ষোভকারী একটি সরকারি ভবন ঘেরাও করে। আয়োজকরা তাদের জমায়েতের জন্য কর্তৃপক্ষের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি।

তিনি বলেন, ‘প্রথম দিকে জমায়েত ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছোঁড়ে। তবে এরপরেও তারা সরে যায়নি। শেষ পর্যন্ত নিরাপত্তা সদস্যরা গুলি ছোঁড়ে। কয়েকজন বিক্ষোভকারী পুলিশের কাছ থেকে বন্দুক কেড়ে নেওয়ার চেষ্টা করলে সহিংসতা ছড়িয়ে পড়ে।

মারুক ইউ থেকে স্থানীয় এমপি তুন থের সেইন জানিয়েছেন, গুরুতর আহত কয়েকজনকে রাজ্যের রাজধানী সিতউই’র হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলার সুলতানি আমলে রাখাইন রাজ্য আরাকান হিসেবে পরিচিত ছিল। এ রাজ্যটিতে দাপ্তরিকভাবে ১৩৫টি জাতির বাস। তাদের সঙ্গে আরাকান রাজত্বের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। ১৭৮৪ সালে এ রাজ্যটি বার্মার দখলে যায়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

 

শেয়ার করুন

পাঠকের মতামত