আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

ফিলিস্তিনকে সাড়ে ৪ কোটি ডলার খাদ্য সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনকে সাড়ে ৪ কোটি ডলার খাদ্য সহায়তা দেবে না যুক্তরাষ্ট্র

ফিলিস্তিনিদের খাদ্য সহায়তা হিসেবে ৪ কোটি ৫০ লাখ ডলার দিচ্ছে না যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত বছর ১৫ ডিসেম্বর মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কম্পট্রোলার এরিক হামব্রি এক চিঠিতে জাতিসংঘের ত্রাণ ও কল্যাণ সংস্থা ইউএনআরডব্লিউএ’র কমিশনার জেনারেল পিয়েরে ক্রাহেনবুহলিকে ফিলিস্তিনের পশ্চিম তীর ও গাজার জনগণের জন্য জরুরি খাদ্য সহায়তা হিসেবে ৪ কোটি ৫০ লাখ ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ওই চিঠিতে বলা হয়েছিল, ‘ ২০১৮ সালের প্রথম দিকে এই ত্রাণ দেওয়ার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। এই সহায়তা নিশ্চিত করতে আরো একটি চিঠি ও সহায়তা প্যাকেজ ২০১৮ সালের জানুয়ারি বা তার আগেই পাঠানো হবে।’

তবে বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাউয়ার্ত নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ইউএনআরডব্লিউএকে ৪ কোটি ৫০ লাখ ডলার সহায়তা দেওয়ার উদ্দেশ্যে পূর্বাভাসসহ প্রতিশ্রুতি ছিল, এটা কোনো নিশ্চিত বিষয় ছিল না।

এর আগে গত মঙ্গলবার ইউএনআরডব্লিউএকে ফিলিস্তিনিদের জন্য দেওয়া বার্ষিক অনুদানের মধ্যে ৬ কোটি ৫০ লাখ ডলার না দেওয়ার ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্য দাবি করেছে, ফিলিস্তিনিদের শাস্তি দিতে নয়, বরং ইউএনআরডব্লিউএ’র মধ্যে যাতে সংস্কার করা হয় সেজন্য তারা এ অর্থ দেবে না।

গত ৬ ডিসেম্বর জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রতিবাদে আরব লিগের উদ্যোগে জাতিসংঘের সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাস হয়।

২ জানুয়ারি ট্রাম্প এক টু্ইটারবার্তায় বলেছিলেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের লাখ লাখ ডলার দিচ্ছে। বিনিময়ে কোনো সমাদর বা সম্মান পায়নি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত