আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাবুলে হোটেলে ১২ ঘণ্টার জিম্মিদশা, নিহত ৯

কাবুলে হোটেলে ১২ ঘণ্টার জিম্মিদশা, নিহত ৯

ছয় বেসামরিক ব্যক্তি ও তিন হামলাকারী নিহত হওয়ার মধ্য দিয়ে আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি বিলাসবহুল ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ১২ ঘণ্টার জিম্মিদশার অবসান হয়েছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এক বিদেশি নারীসহ ছয় জন বেসামরিক লোক ও তিন হামলাকারীসহ মোট নয় জন এ ঘটনায় নিহত হয়েছে। তবে বন্দুকধারীদের সঙ্গে রাতভর গোলাগুলির পর হোটেলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় নিরাপত্তা বাহিনী। হোটেল থেকে তারা ১৬৫ জনকে উদ্ধার করেছে।

উচ্চ নিরাপত্তাবেষ্টিত হোটেলটিতে ভারি অস্ত্র নিয়ে বন্দুকধারীরা কীভাবে প্রবেশ করল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। অস্ত্রের মুখে হোটেলের অতিথিদের জিম্মি করে রাখে হামলাকারীরা।

হোটেল জিম্মি করার দায় এখনো কোনো পক্ষ স্বীকার করেনি। তবে সন্দেহের তীর আফগান তালেবানের দিকে, ২০১১ সালে এই হোটেলে হানা দিয়েছিল তারা।

স্থানীয় সময় শনিবার রাত ৯টার দিকে বন্দুকধারীরা ছয়তলাবিশিষ্ট হোটেলটিতে তাণ্ডব শুরু করে। ওই সময় অতিথিরা নৈশভোজ করছিলেন।

রোববার অনুষ্ঠেয় তথ্যপ্রযুক্তিবিষয়ক একটি সম্মেলনের জন্য হোটেলে ছিলেন আফগানিস্তানের টেলিকম খাতের আঞ্চলিক পরিচালক আজিজ তায়েব। তিনি বলেন, তিনি যখন ফটকের দিকে আসছিলেন, তখন হামলাকারীরা হোটেলে প্রবেশ করে। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন,‘ মুহূর্তের মধ্যে সব কিছু বিশৃঙ্খল হয়ে গেল।’ তিনি আরো বলেন, ‘আমি একটি পিলারের আড়ালে লুকিয়ে দেখলাম, এক সেকেন্ড আগেও যারা আনন্দ করছিল, তারা সবাই আতঙ্কে পাগালের মতো ছোটাছুটি করছে এবং কেউ কেউ বুলেটে বিদ্ধ হয়ে মেঝেতে পড়ে যাচ্ছে।’

গ্রেনেড ও অস্ত্র নিয়ে বন্দুকধারী হোটেলে প্রবেশ করে তাণ্ডব শুরু করে এবং বেশ কয়েকজন অতিথিকে জিম্মি করে। বন্দুকধারীদের হামলার সময় একজন অতিথি বার্তা সংস্থা এএফপিকে ফোনে জানান, তারা তাদের কক্ষে লুকিয়ে আছে। একতলার কাছাকাছি কোথাও থেকে গুলি শব্দ আসছে।

ছবিতে দেখা যায়, বেশ কয়েকজন অতিথি বেডশিট ব্যবহার করে ছয়তলা ভবনের ব্যালকনি থেকে ঝুলে নিচে নামার চেষ্টা করছে। তাদের মধ্যে একজন নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায়। আফগানিস্তানের টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, হোটেল ভবন থেকে কালো ধোঁয়ার সরু কুণ্ডলী উড়ছে।

আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, শনিবার রাতে হোটেল ভবনের ওপর দিয়ে সামরিক হেলিকপ্টার প্রদক্ষিণ করে। রাতভর অভিযানে উদ্ধারকৃতদের মধ্যে ৪১ জন বিদেশি রয়েছে। উদ্ধারের সময় সাত জন আহত হয়।

এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দুই সপ্তাহ আগে হোটেলের নিরাপত্তার দায়িত্ব বেসরকারি কোম্পানিকে দেওয়া হয়েছিল।

আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, হোটেলের রান্নাঘরের পেছনের দরজা দিয়ে হামলাকারীরা ভেতরে ঢোকে। আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের দূতাবাস কাবুলের হোটেলগুলোকে সতর্ক করার কয়েক দিন পর এই হামলার ঘটনা ঘটলো।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি 

শেয়ার করুন

পাঠকের মতামত