আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

কাবুলে সন্ত্রাসী হামলায় জাতিসংঘ কর্মকর্তা নিহত

কাবুলে সন্ত্রাসী হামলায় জাতিসংঘ কর্মকর্তা নিহত

আফগানিস্তানের রাজধানী কাবুলে জাতিসংঘের কর্মকর্তার ওপর হামলা চালিয়েছে একদল অস্ত্রধারী। এতে ওই কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার ভোরে এই হামলা চালানো হয়। আফগানিস্তানের বার্তা সংস্থা খামার প্রেস এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, কাবুলের খায়ের খানা এলাকায় এ হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের একজন নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়েছে এবং অপর একজন আটক হয়েছে।

এর আগে বলা হয়েছিল, জাতিসংঘের এক নারী কর্মকর্তা ও তার সন্তানকে অজ্ঞাত বন্দুকধারীরা অপহরণ করেছে। নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের উদ্ধার করতে গেলে বন্দুকধারীরা ওই নারী কর্মকর্তাকে হত্যা করে।

কাবুল পুলিশের মুখপাত্র বসির মুজাহিদ অপহরণ ও হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে আরো তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি।

এখনো পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।

প্রসঙ্গত, শনিবার কাবুলের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অতিথিদের জিম্মি করে রেখেছিল তালেবান জঙ্গিরা। প্রায় ১৩ ঘন্টা চেষ্টার পর নিরাপত্তা বাহিনী পাঁচ বন্দুকধারীকে হত্যা করতে সক্ষম হয়। হোটেলে বন্দুকধারীদের গুলিতে ১৪ বিদেশিসহ ২২ জন নিহত হয়েছে বলে সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত