আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

যুক্তরাষ্ট্রে স্কুলে কিশোরের বন্দুক হামলা, ২ শিক্ষার্থী নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রে স্কুলে কিশোরের বন্দুক হামলা, ২ শিক্ষার্থী নিহত, আহত ১৭

যুক্তরাষ্ট্রের কেনটাকি রাজ্যের একটি উচ্চবিদ্যালয়ে বন্দুকধারীর হামলায় দুজন নিহত ও কমপক্ষে ১৭ জন আহত হয়েছে। যুক্তরাষ্ট্রের একের পর এক ঘটে যাওয়া হামলার ক্ষেত্রে এটি সর্বশেষ বন্দুক হামলার ঘটনা।

অজ্ঞাতনামা হামলাকারীর বয়স ১৫ বছর। হামলার অভিযোগে সে এখন পুলিশের হেফাজতে রয়েছে। কেনটাকির পশ্চিমাঞ্চলীয় ছোট শহর বেন্টনের মার্শাল কাউন্টি হাই স্কুলে এই হামলা চালানো হয়।

কেনটাকির গভর্নর ম্যাট বেভিন জানান, বন্দুকের গুলিতে একই বয়সী দুই শিক্ষার্থী নিহত হয়েছে। এছাড়া এই ঘটনায় ১৭ জন আহত হয়েছেন। এদের মধ্যে ১২ জন গুলিতে আহত হন।

বেভিন আরো জানান, সন্দেহভাজন হামলাকারীকে আটকের সময় সে বাঁধা দেয়নি। তার বিরুদ্ধে দুটি হত্যা ও আরো বেশ কয়েকজনকে হত্যা প্রচেষ্টার অভিযোগ আনা হবে।

কেনটাকি স্টেট পুলিশ কমিশনার রিক স্যান্ডার্স জানান, এই ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয় এবং অপরজন হাসপাতালে নেয়ার পর মারা যান। আহত আরো পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

স্কুলের প্রথম দিনেই এই হামলা চালানো হল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত