আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

আইএসের সদর দপ্তরে মার্কিন জোটের হামলা, ১৫০ আইএস যোদ্ধা নিহত

আইএসের সদর দপ্তরে মার্কিন জোটের হামলা, ১৫০ আইএস যোদ্ধা নিহত

সিরিয়ায় সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সদর দপ্তরে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন যৌথবাহিনীর বিমান হামলায়  ১৫০ যোদ্ধা নিহত হয়েছে। শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ দেই আল জোরের মধ্য ইউফ্রেটিস অববাহিকায় আল-শাফাহ এলাকার কাছে এ হামলা চালানো হয়েছে বলে বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে।

হামলায় বেসামারিক প্রাণহানি ঘটেনি বলে হামলার লক্ষ্যবস্তুর ধারাবাহিক পর্যবেক্ষণ ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।আইএস বা এর সমর্থকদের কাছ থেকে হামলার বিষয়ে কোনো বক্তব্য আসেনি।

২০১৪ সালে স্বঘোষিত খেলাফতের মাধ্যমে ইরাক ও সিরিয়ার বিস্তির্ন অঞ্চল দখল করে আইএস। অব্যাহত হামলায় গোষ্ঠীটি তাদের দখলে থাকা ৯৮ শতাংশ এলাকা পরিত্যাগ করতে বাধ্য হয়েছে। গোষ্ঠীটি এখন ইউফ্রেটিস নদী বিধৌত অঞ্চলসহ সিরিয়ার অল্প কিছু জায়গা দখল করে আছে।

জোটের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, লক্ষ্যবস্তু পর্যবেক্ষণে এসডিএফ যোদ্ধাদের সহায়তা ও বিস্তৃত গোয়েন্দা অভিযানের মাধ্যমে আল-শাফাহ’র কাছে আইএসের সদর দপ্তর ও নিয়ন্ত্রণ কেন্দ্রে ব্যাপক হামলা চালানো হয়েছে।

এতে আরো বলা হয়েছে, ‘হামলার আগে জঙ্গিরা তাদের সদর দপ্তরের কাছে জড়ো হচ্ছিল। হামলায় ১৪৫ থেকে ১৫০ জনের মতো নিহত হয়েছে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত