আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মালয়েশিয়ার বিমান কর্মীদের আপত্তিকর পোশাকের নিন্দায় পশ্চিমা নারী

মালয়েশিয়ার বিমান কর্মীদের আপত্তিকর পোশাকের নিন্দায় পশ্চিমা নারী

মালয়েশিয়ার এয়ার হোস্টেস বা বিমান সেবিকাদের পোশাক নিয়ে এবার খোদ পশ্চিমের এক নারী প্রশ্ন তুলেছেন। নিউজিল্যান্ডের নাগরিক ও চিকিৎসক জুন রবার্টসন সম্প্রতি এয়ার এশিয়ার ফ্লাইটে ভ্রমণ করছিলেন। ‌কিন্তু সেখানে বিমান সেবিকাদের পোশাক দেখে হতবাক তিনি। সেবিকাদের পরনে ছোট স্কার্ট আর খোলা বুক দেখে তিনি প্রচণ্ড বিরক্ত হন।

পরে অভিযোগ জানিয়ে মালয়েশিয়ার সিনেটর হানাফি মামেত’র কাছে তিনি চিঠি লেখেন। সেখানে তিনি অভিযোগ করেন, ‘এয়ার এশিয়ার বিমান সেবিকাদের পোশাক দেখে আমি প্রচণ্ড লজ্জা পেয়েছি। ইউরোপ, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা যুক্তরাষ্ট্রের এয়ারলাইন্সের বিমান সেবিকারাও এত ছোট স্কার্ট পরেন না।‌’

চিঠিতে বিমান সেবিকাদের ব্যবহার নিয়েও তিনি প্রশ্ন তোলেন। জানান, এয়ার এশিয়ার বিমানে করে অকল্যান্ড থেকে কুয়ালালামপুর যাচ্ছিলেন তিনি। সেই সময় এক বিমান সেবিকাকে দেখে বাধ্য হয়ে তিনি বলেন, বুক ঢাকতে জ্যাকেটের বোতাম আটকাতে। কিন্তু তার কথায় কান দেয়নি ওই বিমান সেবিকা।

চিঠিটা নিজের ফেসবুকেও প্রকাশ করেছেন রবার্টসন। সেখানে তিনি আরও লিখেছেন, ‘‌বিমানবন্দরে থাকার সময়েই এক কর্মীকে দেখে প্রচণ্ড লজ্জা পেয়েছি। তার স্কার্ট এতটাই ছোট ছিল যে অন্তর্বাস পর্যন্ত দেখা যাচ্ছিল, কি ভয়াবহ! মালয়েশিয়ায় তো শুনেছি নারীদের খুব সম্মান করা হয়। তাহলে বিমান সেবিকারা এমন পোশাক পরে কিভাবে?‌’

এদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি স্টারে আরও বলা হয়েছে, চিঠি’র বিষয়ে মালয়েশিয়ার সিনেটর সচেতন হলেও এয়ার এশিয়া কর্তৃপক্ষ এখন পর্যন্ত কোনো প্রকার প্রতিক্রিয়া দেখায়নি। তবে এই বিমান সংস্থার নারী কর্মীদের পোশাক নিয়ে এর আগেও প্রশ্ন তুলেছিলেন দেশটির একাধিক আইনপ্রণেতা।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত