আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

৩৫ বছর পর বাবা-ছেলের সাক্ষাৎ!

৩৫ বছর পর বাবা-ছেলের সাক্ষাৎ!

৩৬ বছর আগে এক ব্রিটিশ তরুণীকে বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ছওয়াব আলী। বছর দুয়েক পর তাদের বিচ্ছেদ হয়ে গেলেও এরই মধ্যে এই দম্পতির কোল আলো করে জন্ম নেয় সন্তান জেইমি। কিন্তু ভাগ্যের বিড়ম্বনার শিকার ছওয়াব আলীকে জেল খাটতে হয় ছয় বছর। হারিয়ে ফেলেন স্ত্রী-সন্তানের খোঁজ। এরপর আর ছেলের দেখা পাননি ছওয়াব আলী। বাবার সন্ধান করতে করতে শেষ পর্যন্ত বাংলাদেশে এসে জেইমি খোঁজ পান বাবার স্বজনদের। আর তারই সূত্র ধরে ৩৫ বছর পর বাবা-ছেলের মিলনের সাক্ষী হলো যুক্তরাজ্যের ম্যানচেস্টার বিমানবন্দর।

গল্পের মতো এই ঘটনা ঘটেছে গত মঙ্গলবার (২৩ জানুয়ারি)। এদিন মা অ্যানকে নিয়ে ম্যানচেস্টার বিমানবন্দরে হাজির হন জেইমি। আগে থেকেই খবর পাওয়া ছওয়াব আলীও হাজির হয়েছিলেন ছেলেকে স্বাগত জানাতে। সেখানেই ৩৫ বছর পর মিলন ঘটলো বাবা-ছেলের।

ছওয়াব আলীর চাচাত ভাই মো. আবদুর রউফ জানান, লন্ডনে ব্রিটিশ শ্বেতাঙ্গ তরুণী অ্যান জোলিকে ৩৬ বছর আগে বিয়ে করেন ছওয়াব আলী। এক বছর পর জোলির কোলজুড়ে আসে জেইমি। বছরখানেক পর অবশ্য অ্যানের সঙ্গে বিচ্ছেদ ঘটে ছওয়াব আলীর। পরে কারাবরণ করতে হয় তাকে। স্ত্রী-সন্তানের সঙ্গে তার আর কোনও যোগাযোগ ছিল না।

এদিকে, বিচ্ছেদের পর ছেলেকে নিয়ে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে স্থায়ী হন অ্যান। জেইমিও বেড়ে উঠতে থাকে বাবার সহচর্য ছাড়াই। মায়ের কাছে বাবার সন্ধানও পায়নি কিশোর জেইমি। পরে উচ্চ শিক্ষা নিতে অস্ট্রেলিয়ায় ঠাঁই হয় জেইমির। পড়ালেখা শেষ করে সেখানেই কর্মরত তিনি।

ছোটবেলা থেকেই বাবাকে কাছে না পেলেও বাবার সন্ধান চালিয়ে যেতে থাকেন জেইমি। যখন জানতে পারেন, তার বাবা বাংলাদেশি বংশোদ্ভূত, শেষ পর্যন্ত তিনি বছরখানেক আগে বাংলাদেশেই চলে আসেন।

আবদুর রউফ জানান, সুনামগঞ্জের ছাতকে গিয়ে বাবা ছওয়াব আলীর আত্মীয়-স্বজনদের খুঁজে পান জেইমি। তার মধ্যে আশার সঞ্চার হয়, হয়তো বাবাকে খুঁজে পাবেন। স্বজনদের কাছ থেকে সংগ্রহ করেন বাবার বিভিন্ন তথ্য। জানতে পারেন, তার বাবা এখন বসবাস করছেন যুক্তরাজ্যের রচডেলে।

ছওয়াব আলীর ভাতিজা কাপ্তান মিয়া জানান, অবশেষে বাবা-ছেলের মধ্যে যোগাযোগ হয় গত সপ্তাহে। তারই সূত্র ধরে মা অ্যান জোলি আর ভাই জ্যাসনকে নিয়ে জেইমি ম্যানচেস্টারে যাবেন বলে জানান। গত মঙ্গলবার তারা পৌঁছান ম্যানচেস্টার বিমানবন্দরে। এসময় ছওয়াব আলী ও রচডেলে থাকা তার আত্মীয়-স্বজনরা জেইমি-অ্যানকে স্বাগত জানাতে হাজির হন বিমানবন্দরে।

কাপ্তান মিয়া বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর বাবা-ছেলের মিলনের মুহূর্তটি ছিল অত্যন্ত আবেগঘন। বাবাকে দেখার সঙ্গে সঙ্গে জেইমি তাকে জড়িয়ে ধরে। অনেকক্ষণ ধরে তারা কেউ কথাই বলতে পারছিলেন না। দু’জনের চোখের জলেই যেন সব কথা হয়ে যাচ্ছিল। পাশে দাঁড়ানো জেইমির মা ও ভাইয়ের চোখেও তখন ছিল অশ্রু।

আবেগ সম্বরণ করে জেইমি বলেন, ‘বাবা আর পরিবারের আপনজনদের কাছে পেয়ে আমি আপ্লুত। আর কখনও আমি আমার বাবাকে হারাতে চাই না।’

অ্যানের সঙ্গে বিচ্ছেদের পর আর সংসারমুখী হননি ছওয়াব আলী। ছেলেকে কাছে পেয়ে একাকী-নিঃসঙ্গ জীবন কাটানো ছওয়াব আলীর মুখেও ভাষা নেই। বললেন, ‘অ্যানের সঙ্গে আমার যখন বিচ্ছেদ হয়, জেইমির বয়স তখন মাত্র তিন মাস। এরপর ছয় বছর জেল আমার জীবনকে এলোমেলো করে দেয়। আজ ৩৫ বছর পর সন্তানকে কাছে পেয়ে আমি বাকরুদ্ধ, হতবিহ্বল।’


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত