আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইরানকে ঠেকাতে ট্রাম্প-থেরেসা মে ও নেতানিয়াহুর বৈঠক

ইরানকে ঠেকাতে ট্রাম্প-থেরেসা মে ও নেতানিয়াহুর বৈঠক

ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাভোসে অর্থনৈতিক ফোরামের বৈঠকে ক্ষেপণাস্ত্র কর্মসূচিসহ মধ্যপ্রাচ্যে ইরানের ভূমিকা মোকাবেলার বিষয়ে আলোচনা করেছেন। এ বৈঠকে উপস্থিত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও দাবি করেছেন, পরমাণু অস্ত্র অর্জন থেকে ইরানকে বিরত রাখাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তিনি বলেন, পরমাণু সমঝোতা টিকে থাক বা না থাক সেটা গুরুত্বপূর্ণ নয়।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে ইরানের গঠনমূলক ভূমিকার বিরুদ্ধে আমেরিকা ও ইসরাইলের ষড়যন্ত্র সবার কাছেই স্পষ্ট হয়ে গেছে। কিন্তু ইরান বিরোধী প্রচারণা চালিয়ে তারা এ অঞ্চলের পরিস্থিতিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবে না। কারণ সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধ করছে এবং দায়েশের হাত থেকে ইরাক ও সিরিয়াকে রক্ষার চেষ্টা করছে ইরান।

আমেরিকা, ইসরাইল ও সৌদি আরব অপপ্রচার চালিয়ে পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে ইরানের গঠনমূলক ভূমিকাকে আড়াল করতে পারবে না।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও তার সহযোগিরা যতই সত্যকে ধামাচাপা দেয়ার চেষ্টা করুক না কেন, সৌদি আরব যতই ইরান বিরোধী প্রচারণা চালাক না কেন, দায়েশকে নির্মূলের কৃতিত্ব আমেরিকা যতই নেয়ার চেষ্টা করুক না কেন বাস্তবতাকে তারা কোনো দিন আড়াল করতে পারবে না।

মধ্যপ্রাচ্যে দায়েশের ষড়যন্ত্র ব্যর্থ হওয়ার পর ইরানের নেতৃত্বে প্রতিরোধ সংগঠনগুলো আমেরিকা ও তার মিত্রদের বিরুদ্ধে শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে। ইরাক ও সিরিয়ায় দায়েশ সন্ত্রাসীরা পরাজিত হয়েছে। অথচ আমেরিকা দাবি করেছিল, দায়েশকে নির্মূল করতে হলে প্রায় ৩০ বছর সময় লাগবে।

ওই বক্তব্য থেকেই বোঝা যায়, সৌদি আরব ও ইসরাইলের সহযোগিতায় আমেরিকা এতদিন ধরে দায়েশকে প্রতিপালিত করেছে। এ অবস্থায় আমেরিকা, সৌদি আরব ও ইসরাইল যতই চেষ্টা করুক না কেন ইরানের ব্যাপারে অন্য দেশের মধ্যে নেতিবাচক ধারণা সৃষ্টি করতে পারবে না।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত