আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

‘বদমেজাজি’ তারকা এই বেড়ালের মালিক জিতলেন সাত লাখ ডলার!

‘বদমেজাজি’ তারকা এই বেড়ালের মালিক জিতলেন সাত লাখ ডলার!

বেড়ালটির আসল নাম টারডার সস। তবে দুনিয়াবাসীর কাছে সে ‘গ্রাম্পি ক্যাট’, অর্থাৎ বদমেজাজি বেড়াল নামে পরিচিত। সম্প্রতি আদালতের এক রায়ে তার মালিককে সাত লাখ ১০ হাজার ডলার দিতে বলা হয়েছে।

পাঁচ বছর বয়সি এই বেড়ালের ছবি ব্যবহার নিয়ে একটি পানীয় কোম্পানির সঙ্গে চুক্তি করেছিলেন তার মালিক টেবাথা বান্ডসে। কিন্তু কোম্পানিটি চুক্তির বাইরে গিয়ে অননুমোদিত পণ্যেও ছবি ব্যবহার করায় মামলা করেন তিনি। আদালতে রায় বান্ডসের পক্ষে গেছে।

কীভাবে বিখ্যাত হলো এই বেড়াল? ২০১২ সালে অসাবধানতাবশত বান্ডসের ছোট ভাই বেড়ালের একটি ছবি সামাজিক মাধ্যম ‘রেডিট'-এ প্রকাশ করেন। সেই সময় বেড়ালটির মুখের ভঙ্গিমা সবার নজর কাড়ে। এভাবেই সে এত জনপ্রিয় হয়ে ওঠে যে, বিভিন্ন সিনেমা ও টিভি শো'তে তার ডাক পড়ে৷ এছাড়া গ্রাম্পির ছবি ব্যবহার হতে থাকে বিভিন্ন পোশাকে। সবদিক সামলাতে ‘গ্রাম্পি ক্যাট লিমিটেড' নামে একটি কোম্পানি খোলেন বান্ডসে।

মাঝেমধ্যেই গ্রাম্পির ভিডিও সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়। ইউটিউবে ‘রিয়েল গ্রাম্পি ক্যাট' নামে একটি চ্যানেল আছে৷ সেখানে বছর পাঁচেক আগে পোস্ট করা একটি ভিডিও ২ কোটি ৯ লক্ষবারের বেশি দেখা হয়েছে।

আগ্রহীরা ইউটিউব চ্যানেলে গিয়ে গ্রাম্পির আরও কয়েকটি ভিডিও দেখতে পারেন। ফেসবুক, টুইটারেও গ্রাম্পির উপস্থিতি আছে৷


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত