আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চায় অধিকাংশ ফিলিস্তিনি

ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম চায় অধিকাংশ ফিলিস্তিনি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম শহরকে ইহুদিবাদী ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেয়ার পর ফিলিস্তিনি জনগণের মধ্যে সশস্ত্র সংগ্রামের প্রতি সমর্থন বেড়েছে। নতুন এক জনমত জরিপে দেখা গেছে- আগের চেয়ে বেশি ফিলিস্তিনি এখন ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রাম করাকে সমর্থন করেন।

ফিলিস্তিন ও ইসরায়েলে যৌথভাবে চালানো এ জরিপের ফলাফল গতকাল বৃহস্পতিবার প্রকাশ করা হয়। প্যালেস্টাইনিয়ান সেন্টার ফর পলিসি অ্যান্ড সার্ভে রিসার্চ এবং তেল আবিব বিশ্ববিদ্যালয়ের তামি স্টেইনমেৎজ সেন্টার থেকে যৌথভাবে অবরুদ্ধ গাজা উপত্যকা, পূর্ব জেরুজালেম এবং পশ্চিম তীরে মোট ১,২৭০ জনের মধ্যে এ জরিপ চালানো হয়।

এতে দেখা যাচ্ছে- শতকরা ৩৮.৪ ভাগ অংশগ্রহণকারী ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামকে বেছে নেয়ার পক্ষে মত দিয়েছেন। অন্যদিকে মাত্র শতকরা ২৬.২ ভাগ মানুষ ইসরায়েলের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছানোর কথা বলেছেন।

এর আগে গত জুন মাসে একই বিষয়ে জরিপ চালানো হয়েছিল এবং তখন সশস্ত্র সংগ্রামের পক্ষে মাত্র শতকরা ২১ ভাগ ও কথিত শান্তি চুক্তির পক্ষে শতকরা ৪৫ ভাগ মানুষ মত দিয়েছিলেন।

গত ৬ ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জেরুজালেম শহরকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেন। এতে সারা বিশ্বে সমালোচনার ঝড় ওঠে এবং ফিলিস্তিনি জনগণ ইসরায়েল ও মার্কিন বিরোধী আন্দোলনে ফুঁসে ওঠেন। এ পর্যন্ত প্রায় ২৫ জন ফিলিস্তিনি ইহুদিবাদী ইসরায়েলিদের হাতে নিহত হয়েছেন।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত