আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

কাবুলে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫

কাবুলে আত্মঘাতী হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫

কাবুলে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১৫৮ জন। আফগান কর্মকর্তাদের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি হতাহতের সংখ্যা নিশ্চিত করেছে। এছাড়া ফরাসি বার্তা সংস্থা এএফপির টুইটার পোস্টেও ৯৫ জনের মৃত্যুর কথা জানানো হয়েছে।  অ্যাম্বেুলেন্স ব্যবহার করে চালানো ওই হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী তালেবান।

হামলার পর আগুন জ্বলতে দেখা যায়।

 শনিবার দুপুরের দিকে আত্মঘাতী বোমা হামলায় কেঁপে ওঠে আফগানিস্তানের রাজধানী কাবুলের কেন্দ্রস্থল। আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রের বরাতে বেশ কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, পুরনো স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ঠিক পাশেই এই হামলা চালানো হয়েছে। ওই ভবনের পাশেই রয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও হাই পিস কাউন্সিলের কার্যালয়। রয়েছে পুলিশের সদর দফতর আর বহু দেশের দূতাবাস।বিবিসি জানিয়েছে, অ্যাম্বুলেন্সে করে বিস্ফোরক নিয়ে এসে জনাকীর্ণ স্থানে বিস্ফোরণ ঘটানো হয়। সে সময় ওই স্থানে রাস্তায় বহু লোকের ভিড় ছিল। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, ঘটনাস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে। বিস্ফোরণ এতোটাই শক্তিশালী ছিল যে, শহরের সব স্থান থেকে আকাশে পেঁচিয়ে উঠতে থাকা ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায়।

ঠিক এক সপ্তাহ আগে কাবুলের একটি বিলাসবহুল হোটেলে তালেবান জঙ্গিদের হামলায় ২২ জনের মৃত্যু হয়। তাদের বেশিরভাগই ছিল বিদেশি।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত