আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

ট্রাম্পের সঙ্গে নিকি হ্যালির অবৈধ সম্পর্ক!

ট্রাম্পের সঙ্গে নিকি হ্যালির অবৈধ সম্পর্ক!

অবৈধ যৌন সম্পর্ক, যৌন হয়রানি ও তিন বিয়ে নিয়ে নানা কেলেঙ্কারিতে হাবুডুবু খাওয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এবার যুক্ত হয়েছে জাতিসংঘে নিযুক্ত দেশটির শীর্ষ কূটনীতিক ভারতীয় বংশোদ্ভূত নিকি হ্যালির নাম।

ট্রাম্পের বিতর্কিত নীতি-পদক্ষেপের অন্ধ সমর্থক নিকি হ্যালির সঙ্গে তার অবৈধ সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়ে পড়েছে। বিষয়টি নিয়ে যারপরণায়ই বিব্রত হ্যালি। তিনি বলেছেন, ট্রাম্পের সঙ্গে সম্পর্ক থাকার গুজব তার জন্য ‘মারাত্মক নোংরা আক্রমণ ও অস্বস্তিকর’। এ প্রসঙ্গে শুক্রবার তিনি দাবি করেন, ‘এটি কোনোভাই সত্যি নয়।’

যুক্তরাষ্ট্রের যেকোনো প্রেসিডেন্টের প্রশাসনের ইতিহাসে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান হিসেবে সর্বোচ্চ পদে আসীন নিকি হ্যালি ‘দি পলিটিকো’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পের সঙ্গে সম্পর্কের বিষয়টি উড়িয়ে দিয়ে এ নিয়ে তার অস্বস্তি প্রকাশ করেছেন।

হ্যালি দাবি করেছেন, ‘সত্যি কথা বলতে আমি শুধু একবার এয়ারফোর্স ওয়ানে উঠেছিলাম এবং আমি যখন সেখানে ছিলাম, সেই কক্ষে আরো কয়েকজন লোক ছিলেন।’

সম্প্রতি প্রকাশিত মার্কিন সাংবাদিক মাইকেল ওলফের ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইয়ে ট্রাম্পের সঙ্গে তার অবৈধ সম্পর্কের বিষয়ে যে অভিযোগ উঠে এসেছে, তার জবাবে হ্যালি বলেছেন, ‘আমার রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে ওভাল অফিসে প্রেসিডেন্টের সঙ্গে আমার অনেক কথা হয়েছে। কিন্তু আমার ব্যক্তিগত জীবনের ভবিষ্যৎ নিয়ে তার সঙ্গে কখনো কথা হয়নি এবং তার সঙ্গে কখনো-ই আমি একা ছিলাম না।’

এ ধরনের গুজব ছড়ানোয় হতাশা প্রকাশ করে ৪৬ বছর বয়সি নিকি হ্যালি সাক্ষাৎকারে বলেন, ‘যে ধারণা থেকে এসব ছড়াচ্ছে, তা সত্যিই সমস্যা।’ তিনি বলেন, ‘তবে এটিও একটি বড় ইস্যু যে, আমাদের সব সময় সজাগ থাকতে হবে। আমার জীবনের প্রতিটি পদক্ষেপে আমি যে বিষয়টি মেনে চলি, তা হলো- আপনি যদি আপনার মনের সঙ্গে কথা বলেন এবং তা যদি শক্তিশালী হয়, আপনি যা বিশ্বাস করেন, তাই যদি বলেন, অল্প শতাংশের মানুষও তা যদি ক্ষতিকর মনে করে, তাহলে মিথ্যা হোক না না হোক, দেখবেন- তারা কীভাবে আচরণ করছে এবং তীর ছোঁড়ার চেষ্টা করছে।’

এক দশকের রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী যুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলাইনা রাজ্যের প্রাক্তন গভর্নর নিকি হ্যালি আরো বলেছেন, এর আগেও এ ধরনের কিছু অভিযোগের মুখে পড়েছেন তিনি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত