আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মানবিজ মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান তুরস্কের

মানবিজ মার্কিন সেনা প্রত্যাহারের আহ্বান তুরস্কের

সিরিয়ার মানবিজ থেকে কুর্দি যোদ্ধাদের বিতাড়িতের পরিকল্পনা ঘোষণার পর সেখান থেকে মার্কিন সেনাদের প্রত্যাহার করে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে তুরস্ক।

তুরস্কের স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রোববার এ তথ্য জানিয়েছে আলজাজিরা অনলাইন।

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগ্লু এ বিষয়ে শনিবার বলেছেন, মানবিজ খালি করে দেওয়া তাদের জন্য খুবই প্রয়োজন। একই সঙ্গে সিরীয় কুর্দি যোদ্ধাদের সংগঠন সিরিয়ান কুর্দিশ পিপল’স প্রোটেকশন ইউনিটকে (ওয়াইপিজে) সমর্থন বন্ধ করতে কথায় নয়, যুক্তরাষ্ট্রকে আরো কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।

তুরস্কের দৈনিক হুরিয়াতের খবরে বলা হয়েছে, ভূমধ্য প্রদেশ হিসেবে পরিচিত আনতালিয়ায় শনিবার সাংবাদিকদের উদ্দেশে কাভুসোগ্লু বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই এই সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।’

হুরিয়াতের খবরে বলা হয়েছে, তুরস্কের প্রেসিডেন্টের কার্যালয়ের তথ্যানুযায়ী যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এইচআর ম্যাকমাস্টার টেলিফোনে নিশ্চিত করেছেন, ওয়াশিংটন ওয়াইপিজে-কে আর অস্ত্র দেবে না। এর একদিন পর মানবিজ থেকে সেনা সরিয়ে নিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে আহ্বান জানালেন কাভুসোগ্লু।

সিরিয়ান কুর্দিশ ডেমোক্র্যাটিক ইউনিয়ন পার্টির (পিওয়াইডি) সামরিক শাখা ওয়াইপিজে-কে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সঙ্গে যুক্ত বলে মনে করে তুরস্ক। তুরস্কের কুর্দিদের রাজনৈতিক সংগঠন পিকেকে দেশটিতে নিষিদ্ধ।

সিরিয়ার আফরিন থেকে ওয়াইপিজে-কে বিতাড়িত করতে সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠী ফ্রি সিরিয়ান আর্মির (এফএসএ) সহযোগিতা নিয়ে ২০ জানুয়ারি অভিযান শুরু করে তুরস্ক। শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান বলেছেন, মানবিজসহ সব স্থান থেকে ওয়াইপিজে-কে সিরিয়ার সর্বপূর্বে ইরাকের সীমান্তের দিকে হটিয়ে দেওয়া হবে।

শনিবার প্রকাশিত তুরস্কের সামরিক বাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, আফরিন অভিযান শুরু হওয়ার পর এ পর্যন্ত প্রায় ৩৯৪ জনকে নিরস্ত্রীকরণ করা হয়েছে। এতে আরো দাবি করা হয়েছে, পিকেকে, কুর্দিস্তান কমিউনিস্ট ইউনিয়ন, পিওয়াইডি/ওয়াইপিজে এবং জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) ৩৪০টির বেশি আস্তানা ধ্বংস করে দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, অভিযানের সময় তিন তুর্কি সেনা ও এফএসএর ১৩ যোদ্ধা নিহত হয়েছেন।

তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুর খবরে বলা হয়েছে, শনিবার আফরিন থেকে ছোঁড়া একটি রকেট তুরস্কের সীমান্ত প্রদেশ কিলিসে পাঁচতলা একটি বাড়িতে আঘাত করলে এতে দুজন আহত হয়।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত