আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

মার্কিন বিমানের ৫ ফুট দূরত্বে রুশ বিমান! যুক্তরাষ্ট্রের প্রতিবাদ

মার্কিন বিমানের ৫ ফুট দূরত্বে রুশ বিমান! যুক্তরাষ্ট্রের প্রতিবাদ

মাত্র পাঁচ ফুট! সোমবার কৃষ্ণ সাগরের ওপর যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা বিমানের মাত্র পাঁচ ফুট দূরত্বের কাছাকাছি চলে আসে রাশিয়ার একটি যুদ্ধবিমান।

নানা ইস্যুতে দুই দেশের মধ্যে টানাপোড়েন অব্যাহত থাকার সময়ে আচমকাই মার্কিন গোয়েন্দা বিমানের নাগের ডগা দিয়ে রুশ বিমানের চক্কর কাটাকে উত্তেজনার নতুন মোড় হিসেবে দেখা হচ্ছে। এ ঘটনায় রাশিয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র।

এ ধরনের অনিরাপদ কর্মকাণ্ড থেকে বিরত থাকতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক আইনের মধ্যে থাকার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। তবে অভিযোগ প্রত্যাখ্যান করে রাশিয়া বলেছে, সব ধরনের পূর্ব সতর্কতা মেনে চলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ইউএস ইপি-৩ অ্যারাইজ গোয়েন্দা বিমানটি সোমবার আন্তর্জাতিক আকাশসীমায় থাকা অবস্থায় এ ঘটনা ঘটে। রাশিয়ার এসইউ-২৭ যুদ্ধবিমান এটির গতি রোধ করে প্রায় ২ ঘণ্টা ৪০ মিনিট পিছু পিছু তাড়া করে। বিবৃতিতে আরো বলা হয়, এ ঘটনাকে বিপজ্জনক হিসেবে চিহ্নিত করা হয়েছে, কারণ এসইউ-২৭ মাত্র ৫ ফুট দূরত্বের কাছাকাছি চলে আসে এবং ইপি-৩-এর ফ্লাইট পথ আড়াআড়ি অতিক্রম করে। যে করণে এসএই-২৭-এর ধোঁয়ার মধ্য দিয়ে যেতে হয় ইপি-৩-কে।

রাশিয়া ও যুক্তরাষ্ট্র উভয়েই কৃষ্ণ সাগরের ওপর আন্তর্জাতিক আকাশসীমায় মহড়া চালায়। ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে রাশিয়া ক্রিমিয়া ছিনিয়ে নেওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায় এবং তা অপরিবর্তিত রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানও বেশ কয়েকবার রাশিয়ার বিমানের গতি রোধ করেছে।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত