আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

চীনের নজরদারি এড়াতে ফাইভ-জি চালু করছে যুক্তরাষ্ট্র

চীনের নজরদারি এড়াতে ফাইভ-জি চালু করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ফোন কলে চীনের গোয়েন্দা নজরদারি ঠেকাতে দ্রুত গতির ফাইভ-জি তারবিহীন নেটওয়ার্ক চালু করতে চাচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জাতীয় নিরাপত্তা টিম। ট্রাম্প প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, অ্যাক্সিয়স ডটকম নামে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করে ওই কর্মকর্তা জানিয়েছেন, প্রশাসনের নিম্মপর্যায়ে এ বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। এর ছয় থেকে সাত মাস আগে খোদ প্রেসিডেন্টই বিষয়টি বিবেচনা করেছিলেন।

চীনের অব্যাহত হুমকির মুখে যুক্তরাষ্ট্রের সাইবার নিরাপত্তা ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে ফাইভ-জি নেটওয়ার্কের ধারণা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

গত মাসে মোবাইল ফোন অপারেটর কোম্পানি এটি অ্যান্ড টিকে গ্রাহকদের মাঝে চীনের হুয়াওয়ে ফোন প্রদানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্প প্রশাসন। এর আগে ২০১২ সালে হুয়াওয়ে ও জেডটিই করপোরেশন তাদের যন্ত্রপাতিতে গোয়েন্দা সরঞ্জাম ব্যবহার করছে কি না তার তদন্ত করেছিল যুক্তরাষ্ট্র।

এক জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘আমরা এমন নেটওয়ার্ক তৈরি করতে চাই, যাতে চীনারা টেলিফোনে আপনার কথাবার্তা না শুনতে পারে।’

তিনি বলেন, ‘মন্দ কিছু যাতে প্রবেশ করতে না পারে সেজন্য আমাদেরকে নেটওয়ার্কের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। চীনারা যাতে মার্কেট দখল করতে না পারে এবং ফাইভ জি নেটওয়ার্ক ছাড়া সব ফোন যেন ব্যবসা থেকে সরে দাঁড়ায় আমাদেরকে সেটাও নিশ্চিত করতে হবে।’

সোমবার বেইজিংয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুন ইং, সব ধরণের হ্যাকিংয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তবে তিনি ফাইভ জি নেটওয়ার্ক নিয়ে কোনো মন্তব্য করেননি।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত