আপডেট :

        ক্যালিফোর্নিয়ার দম্পতি: ‘জানতাম, এবার মারা যাব’—নেপালের বন্যা থেকে বাঁচার গল্প

        ডানপন্থী ভাষ্যকার মিলো ইয়ান্নোপোলাসকে আটক করেছে আইসিই

        ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্র

        লস এঞ্জেলেসে হিট-অ্যান্ড-রান মামলার অভিযুক্ত গ্রেপ্তার

        অ্যানথ্রপিকের বিরুদ্ধে বেআইনি প্রতিশোধ নিয়েছিল ট্রাম্প প্রশাসন: আদালত

        ক্যালিফোর্নিয়ায় গৃহহীন প্রায় ৩ লাখ শিক্ষার্থী

        নতুন স্ক্রিনিং নীতিতে সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        সোফি স্টেডিয়াম এলাকায় ২৬১ মিলিয়ন ডলারের পরিবহন প্রকল্প

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

পেনসিলভানিয়ায় গোলাগুলিতে নিহত ৪

পেনসিলভানিয়ায় গোলাগুলিতে নিহত ৪

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার মেলক্রফটের একটি গাড়ি ধোয়ার প্রতিষ্ঠানে গোলাগুলিতে চারজন নিহত হয়েছে। সোমবার ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, পিটসবার্গ থেকে ৫০ মাইল দক্ষিণ-পূর্বে এডি’স কার ওয়াশ নামের ওই প্রতিষ্ঠানটিতে স্থানীয় সময় রোববার রাত ৩টায় গোলাগুলি শুরু হয়। ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়েছে। হামলাকারী নিজেও আহত হয়েছে। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। হতাহতদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।

স্থানীয়দের শান্ত থাকার আহ্বান জানিয়ে কর্তৃপক্ষ বলেছে, ‘জনসাধারণের প্রতি আর কোনো হুমকি নেই, কোনো বিপদ নেই।’

পেনসিলভানিয়া রাজ্যের পুলিশের মুখপাত্র রবার্ট ব্রডওয়াটার বলেছেন, ‘এ ঘটনায় মাদক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে এই হামলার কারণ বা সূত্র আমরা এখনো জানতে পারিনি।’

স্থানীয় সংবাদমাধ্যম ওয়াইপিএক্সআই জানিয়েছে, হতাহতদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তারা জানতে পেরেছে, পারিবারিক কলহ থেকে এই গোলাগুলির সূত্রপাত হয়েছিল।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত