আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

পর্নো তারকার সাথে ট্রাম্পের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া

পর্নো তারকার সাথে ট্রাম্পের সম্পর্ক নিয়ে মুখ খুললেন মেলানিয়া

পর্নো তারকার স্টর্মি ড্যানিয়েলসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেমের জেরে মুখ খুলেছেন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। এ প্রেমের জেরে ট্রাম্পের ঘর ছেড়েছেন মেলানিয়া- এমন গুঞ্জনও ছড়িয়ে পড়ে। গণমাধ্যমে খবর বের হয়, গৃহদাহ শুরু হয়ে গেছে ট্রাম্পের সংসারে। ঘর ভাঙার উপক্রম। খবর রটে, মেলানিয়া স্বামীর সঙ্গে দূরত্ব বজায় রাখছেন। পর্নো তারকার সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠার অভিযোগের পরই নাকি মেলানিয়া দূরে দূরে থাকছেন। এসব ব্যাপারের নিজের অবস্থান জানাতে মুখ খুললেন মেলানিয়া।
 
দ্য ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পের মধ্যকার সম্পর্কে টানাপড়েন চলছে বলে যারা খবর প্রচার করেছে, সেসব সংবাদমাধ্যমের দিকে কঠোর বার্তা ছুড়ে দিয়েছেন মেলানিয়া।
 
মেলানিয়ার মুখপাত্র স্টেফানি গ্রিশাম বলেন, পর্নো তারকার সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ‘লাম্পট্যপূর্ণ ও সোজাসুজি ভাষায় মিথ্যা খবর’। এসব মুখোরোচক খবর ছড়ানোর জন্য গণমাধ্যমের সমালোচনা করেন তিনি।
 
স্টেফানি আরও বলেন, তিনি (মেলানিয়া) তার পরিবার ও ফার্স্ট লেডি হিসেবে ভূমিকা পালনে সচেতন রয়েছেন। বিভিন্ন ভুয়া খবরে যেসব গল্প ছড়ানো হচ্ছে, তার কিছুই সত্য নয়।
 
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডির কার্যালয় থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) ট্রাম্পের সঙ্গে উপস্থিত থাকবেন মেলানিয়া ট্রাম্প। সে অনুযায়ী ২৫ জানুয়ারি তার দাভোসে পৌঁছানোর কথা। ট্রাম্প-দম্পতির ১৩তম বিবাহবার্ষিকীর দিনে সফরে অংশ না নেওয়ার ঘোষণা দেন মেলানিয়া। এ নিয়েও গুজব ওঠে বিভিন্ন মহলে। শেষ মুহূর্তে ফার্স্ট লেডির কার্যালয় থেকে জানানো হয়েছে, ‘সময়সূচি আর যৌক্তিক কারণে’ ওয়াশিংটন ডিসিতেই থাকতে হচ্ছে মেলানিয়াকে। বর্তমানে ট্রাম্প বিশ্ব অর্থনৈতিক ফোরামে যোগ দিতে দাভোসে রয়েছেন।
 
বিশ্ব অর্থনৈতিক ফোরামে ট্রাম্পের সঙ্গে যোগ না দিয়ে মেলানিয়া ফ্লোরিডায় অবকাশ যাপনে যান। তিনি এ জন্য অবশ্য ব্যস্ততাকে অজুহাত হিসেবে দেখান। অবকাশ যাপনের ২৮ ঘণ্টা পর হোয়াইট হাউসে ফেরেন মেলানিয়া। মেলানিয়া এসব খবরে বিরক্তও ছিলেন।

গণমাধ্যমে খবর বের হয়, ২০০৬ সালে স্টর্মি ডেনিয়েলস নামে অভিনয় করা স্টেফানি ক্লিফোর্ড নামের এক পর্নো তারকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ওই পর্নো তারকা যাতে বিষয়টি নিয়ে মুখ না খোলেন, সেই লক্ষ্যে গত বছর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের মাস খানেক আগে এক আইনজীবীর মাধ্যমে তাকে ১ লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন ট্রাম্প। ২০০৬ সালে ক্লিফোর্ডের সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্ক ছিল। এর এক বছর পরই ট্রাম্প মেলানিয়াকে বিয়ে করেন।
 
স্টর্মি ডেনিয়েলস নামে অভিনয় করা স্টেফানি ক্লিফোর্ড নামের ওই পর্নো তারকার দাবি, ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন ও হোয়াইট হাউসের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে।
 
মার্কিন ওই পর্নো তারকা দাবি করেন, তার সঙ্গে শারীরিক সম্পর্ক ছিল ট্রাম্পের। প্রেসিডেন্ট নির্বাচনের আগে মুখ বন্ধ করার জন্য তাকে মোটা অঙ্কের অর্থ দেন ট্রাম্প। এ অর্থের পরিমাণ ১ লাখ ৩০ হাজার ডলার। ক্লিফোর্ড আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের একটি নামি গলফ টুর্নামেন্টে তার সঙ্গে ট্রাম্পের পরিচয় হয়েছিল। ২০০৬ সালে তার সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের শারীরিক সম্পর্ক হয়। সেখানেই ওই কাণ্ড করেন ট্রাম্প।
 
এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত