আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

প্রিন্স ও ধনীদের কাছ থেকে ১০০ বিলিয়ন ডলার আদায় কলল সৌদি আরব

প্রিন্স ও ধনীদের কাছ থেকে ১০০ বিলিয়ন ডলার আদায় কলল সৌদি আরব

দুর্নীতির অভিযোগে রিয়াদের জমকাল রিটজ কার্লটন হোটেলে আটকে রাখা প্রিন্স ও প্রভাবশালী ধনীদের মুক্তির বিনিময়ে ১০৬ বিলিয়ন মার্কিন ডলার রাষ্ট্রীয় কোষাগারে জমা করেছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি আরবের অ্যাটর্নি জেনারেল শেইখ সৌদ আল মজিব মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।

শেইখ সৌদ বলেছেন, ‘সমঝোতার মাধ্যমে আয় করা সম্পদের পরিমাণ বর্তমানে ৪০০ বিলিয়ন রিয়ালের (১০৬ বিলিয়ন ডলার) চেয়ে বেশি, যার মধ্যে আবাসন, বাণিজ্যিক প্রতিষ্ঠান, সিকিউরিটিজ, নগদ অর্থ ও অন্যান্য সম্পদ রয়েছে।’

তিনি জানান, আটককৃত ৩৮১ জনের মধ্যে এখনো ৫৬ জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অন্যদের ছেড়ে দেওয়া হয়েছে অথবা দোষ স্বীকার করে তারা সম্পত্তি সরকারের কাছে হস্তান্তর করেছেন।

সৌদি অ্যাটর্নি জেনারেল আরো জানিয়েছেন, যে ৫৬জন এখনো সমঝোতায় পৌঁছতে পারেননি তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়েরের প্রস্তুতি চলছে অথবা তাদের বিরুদ্ধে আরো তদন্ত চলছে। ধারণা করা হচ্ছে তাদেরকে রিটজ হোটেল থেকে কারাগারে সরিয়ে নিয়ে যাওয়া হবে।

গত বছরের নভেম্বরের শুরুতে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করার পর প্রিন্স, সাবেক মন্ত্রী, সরকারি কর্মকর্তা ও ধনী ব্যবসায়ীকে রিটজ-কার্লটন হোটেলের ভেতরে কার্যত বন্দি করে রাখে সৌদি কর্তৃপক্ষ। ওই সময় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান জানিয়েছিলেন, সন্দেহভাজনদের সঙ্গে সমঝোতারে মাধ্যমে তারা প্রায় ১০০ বিলিয়ন ডলার আদায় করতে পারবেন।

শনিবার সৌদি ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালালকে মুক্তি দেওয়া হয়। এর আগে মুক্তি দেওয়া হয় দেশটির মিডিয়া মোঘল হিসেবে পরিচিত ওয়ালিদ আল-ইব্রাহিমকে।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত