আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

সু চির বাড়িতে পেট্রোল বোমা হামলা

সু চির বাড়িতে পেট্রোল বোমা হামলা

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক চাপের মুখে থাকা মিয়ানমারের রাষ্ট্রীয় পরামর্শক ও ডি ফ্যাক্টো সরকারপ্রধান অং সান সু চির বাড়ির আঙ্গিনায় পেট্রোল বোমা ছোঁড়া হয়েছে।

বোমা নিক্ষেপের সময় বাড়িতে ছিলেন না সু চি। তিনি এখন রাজধানী নেপিদোয় আছেন। এ ঘটনায় কেউ হতাহতও হয়নি।

কে বা করার বোমাটি ছুঁড়েছে, তা জানতে পারেনি দেশটির কর্মকর্তারা। সন্দেহভাজনদের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

সু চির কার্যালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে নেত্রীর বাড়ির আঙ্গিনায় বোমাটি নিক্ষেপ করা হয়। তবে বোমাটি বিস্ফোরিত হয়ে আগুন জ্বলতে থাকলে দ্রুত তা নিভিয়ে ফেলা হয়। এ হামলার উদ্দেশ্য সম্পর্কে কিছুই জানা যায়নি।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সেনাবাহিনীর বর্বর অভিযানের নীরব সমর্থক সু চির সরকার আন্তর্জাতিক চাপের মুখে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে প্রক্রিয়া শুরু করলেও তাদের ভবিষ্যৎ নিশ্চয়তা নিয়ে তার সরকার কিছুই পরিষ্কার না করায় তা স্থগিত হয়ে গেছে। এ অবস্থায় গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রাক্তন কূটনীতিক দাবি করেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তরিকতার ঘাটতি রয়েছে সু চির।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন-নিপীড়নের মুখে প্রাণ বাঁচাতে বাংলাদেশ আশ্রয় নিয়েছে প্রায় ৬ লাখ ৬৭ হাজার রোহিঙ্গা। তাদের প্রত্যাবাসন নিয়ে কাজ করছে দুই দেশ।


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত