আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জার্মানিতে মসজিদে মাইকে আজান নিষিদ্ধ

জার্মানিতে মসজিদে মাইকে আজান নিষিদ্ধ

জার্মানির উত্তর-পশ্চিমের একটি মসজিদে জুমার নামাজের জন্য মাইক কিংবা লাউড স্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ করেছে স্থানীয় একটি আদালত। মসজিদ থেকে প্রায় এক কিলোমিটার দূরে বসবাসরত এক খ্রিস্টান দম্পতির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নিষেধাজ্ঞা দেয়।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, জেলসেনক্রিসেন প্রশাসনিক আদালত দেখেছে যে, ২০১৩ সালে ওয়ের-এরকেন্সচবিক শহরের মুসলমানদের করা আবেদন (মসজিদ সংক্রান্ত) যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি (তাই হয়তো সে সময় অনুমোদন দেওয়া হয়)। তবে আদালতের এক মুখপাত্র শুক্রবার বলেছেন, মুসলমানদের নতুন করে আবেদন করতে কোনো বাধা নেই।

অভিযোগে ওই দম্পতি বলেছেন, মাইকে যখন নামাজের জন্য ডাকা (আজান) হয় তখন তাদের ধর্মীয় অধিকার লঙ্ঘন হয়।

প্রসঙ্গত, ২০১৫ সালে ইরাক, সিরিয়া ও অন্যান্য দেশ, বিশেষত মুসলিম দেশ থেকে শরণার্থীদের জার্মানি যাওয়ার কারণে দেশটির অনেক এলাকাতেই মুসলিম ও অভিবাসনবিরোধী মানসিকতা বেড়েছে। এ পর্যন্ত দেশটিতে প্রায় ১০ লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে।

জার্মানির উত্তর-পশ্চিমের একটি মসজিদে জুমার নামাজের জন্য মাইক কিংবা লাউড স্পিকারে আজান দেওয়া নিষিদ্ধ করার ব্যাপারে মসজিদটির শীর্ষ কর্মকর্তা হুসেইন তার্গুত বলেছেন, আদালতের সিদ্ধান্ত তাদের হতাশ করেছে।

তিনি বলেন, ‘নামাজের জন্য যে আজান দেওয়া হয় তা মাত্র দুই মিনিটি স্থায়ী হয়। তাও আবার সপ্তাহে একদিন এবং শুধু বেলা ১টার দিকে। আমাদের তো আরো জার্মান প্রতিবেশী আছে, যারা মাত্র ১০ মিটার দূরে থাকে, তারা তো কখনও অভিযোগ করেনি।’

তবে তাৎক্ষণিকভাবে শহর কর্তৃপক্ষের মন্তব্য পাওয়া যায়নি বলে উল্লেখ করেছে রয়টার্স।

এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত